সিলেট | |
প্রকাশিত: 4:50 PM, December 14, 2023
মঙ্গলবার (১২ ডিসেম্বর) মালয়েশিয়ান সময় রাত ৮টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হানিফ মিয়া (৩৮) কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভার উত্তরপাড়া গ্রামের মৃত ইসরাইল ভূঁইয়ার ছেলে। বাড়িতে হানিফ মিয়ার স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে।
পাকুন্দিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর মোজাহিদুল ইসলাম সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, হানিফ মিয়া ছোটবেলায় বাবা-মাকে হারিয়ে ফুফুর বাড়িতেই বড় হন। পরিবারে অভাব-অনটনের কারণে হানিফ মিয়া পড়ালেখা করতে পারেননি। সংসার ভালোভাবে চালাতে না পারায় প্রায় ১২ বছর আগে ভাগ্য পরিবর্তনের আশায় আত্মীয় স্বজনদের কাছ থেকে ধার করে মালয়েশিয়ায় পাড়ি জমান। তিনি সেখানে একটি কনস্ট্রাকশন কোম্পানিতে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন।
প্রতিদিনের মতো কাজ করার সময় মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাত ৮টায় নির্মাণাধীন দেওয়াল ধসে চাপা পড়ে তার মৃত্যু হয়। এ সময় তার সঙ্গে থাকা দুইজন সহকর্মী গুরুতর আহত হন। পরে মালয়েশিয়ায় ওই এলাকায় বসবাসরত সোহেল নামে তাদের এক আত্মীয় মুঠোফোনে হানিফের মৃত্যুর খবরটি তার পরিবারকে জানায়।
এতে নিহত হানিফের স্ত্রী শিখা আক্তার, মেয়ে পপি ও ছেলে সিয়াম কান্নায় ভেঙে পড়েন। তাদের আহাজারিতে আশপাশের লোকজনসহ আত্মীয়-স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন স্বজনরা।
পাকুন্দিয়া পৌরসভার মেয়র নজরুল ইসলাম আকন্দ গণমাধ্যমকে বলেন, মালয়েশিয়ায় দুর্ঘটনায় হানিফের নিহতের ঘটনা আমি শুনেছি। তার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সার্বিক সহযোগিতা করবো।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি