সিলেট | |
প্রকাশিত: 9:44 AM, January 10, 2024
মুন্নার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। বিয়ের পর সৌদিতে স্বপ্নাকে নিয়ে সংসার শুরু করবেন এই প্রতিভাবান স্ট্রাইকার। ফুটবলের মধ্য দিয়েই স্বপ্না দেখা পান মুন্নার। বয়সভিত্তিক দলে আলো ছড়ানোর পর জাতীয় দলে খেলা স্বপ্নার ভক্ত ছিলেন মুন্না। একসময় দু’জনের মধ্যে পরিচয় হয়। পরে পারিবারিকভাবে হয় বিয়ের সিদ্ধান্ত।
বিয়ের বিষয়টি নিশ্চিত করে স্বপ্না বলেন, ‘আমরা একে অপরকে চিনতাম, পরস্পর সম্পর্কে জানতাম। আমাদের পরিচয় ও সম্পর্কের বিষয়টি দুই পরিবার স্বীকৃতি দিতে যাচ্ছে। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে দ্রুতই আমাকে সেখানে নেওয়ার ব্যবস্থা করবে মুন্না।‘
বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব জাতীয় প্রাইমারি স্কুল ফুটবল প্রতিযোগিতার মধ্য দিয়ে ফুটবলে আসা রংপুরের মেয়ে স্বপ্নার। জাতীয় দলের অন্যতম সেরা স্ট্রাইকার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন ক্ষিপ্রগতির এই স্ট্রাইকার। তবে সাফ জয়ের পর নারী ফুটবলে দীর্ঘ স্থবিরতা নেমে এলে খেলা ছাড়ার সিদ্ধান্ত নেন স্বপ্না।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি