সিলেট ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২৪
ক্রিকেটারদের পারিশ্রমিকের ২৫ শতাংশ দেওয়া হয় আসরের শুরুতেই। এর পর টুর্নামেন্টের মাঝামাঝি ৫০ শতাংশ আর টুর্নামেন্ট শেষ হওয়ার পর বাকি ২৫ শতাংশ টাকা পরিশোধ করার নিয়ম ফ্র্যাঞ্চাইজিগুলোর। যদিও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এই নিয়ম মানেনি বলে অভিযোগ করেছেন অভিষেক মিত্র নামে এক ক্রিকেটার।
শুক্রবার (১২ জানুয়ারি) চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ক্রিকেটার অভিষেক মিত্র নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পাওনা টাকা না দেওয়ার অভিযোগ তোলেন। সেই পোস্টে অভিষেক লেখেন— ‘আমার গত বছরের বিপিএলের বকেয়া পরিশোধ করেনি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আমরা আমাদের ভবিষ্যৎ এবং অর্থের জন্য খেলি। কিন্তু তাদের মতো দল খেলোয়াড়দের টাকা দেয় না এবং দিনের পর দিন সেটি নিয়ে কালক্ষেপণ করে।’
তিনি আরও যোগ করেন, ‘বেশিরভাগ খেলোয়াড়ই এ বিষয়ে কোনো কথা বলেন না। আমি দলটির বর্তমান অপারেশন ম্যানেজারের কাছে এই বিষয়ে জানতে চেয়েছি। তিনি বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন এবং আবারও একটি নতুন তারিখ দেন। বিষয়টি বাংলাদেশ ক্রিকেটের জন্য সত্যিই দুঃখজনক এবং খারাপ।’
যদিও এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। বিপিএলের দশম আসর মাঠে গড়াচ্ছে আগামী ১৯ জানুয়ারি। সাত দলের এই টুর্নামেন্টে ফাইনাল পর্যন্ত মোট ম্যাচ সংখ্যা ৪৬টি। ডিআরএস ছাড়াও এবার অত্যাধুনিক সব প্রযুক্তির ব্যবহার হচ্ছে এই আসরে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি