সিলেট ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৯:১৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২৪
বিপিএলের দশম আসর শুরুর আর মাত্র দুদিন (১৯ জানুয়ারি) বাকি। মঙ্গলবার (১৬ জানুয়ারি) থেকে সিলেট স্ট্রাইকার্স আনুষ্ঠানিকভাবে তাদের অনুশীলন শুরু করেছে। পুবেরগাঁ’র এই অনুশীলনে দেশি ক্রিকেটাররা যোগ দিলেও ছিলেন না মাশরাফি। তার ওপর শঙ্কা ছিল— সিলেট দলনেতার বিপিএল খেলা নিয়ে।
আসন্ন বিপিএলেও ম্যাশই সিলেটের অধিনায়ক বলে জানিয়েছেন কোচ রাজিন সালেহ, ‘এখন পর্যন্ত আমাদের অধিনায়ক মাশরাফিকেই ধরে রেখেছি। যদিও সহ–অধিনায়কের বিষয়ে এখনও সিদ্ধান্ত নেইনি। বুধবারের মধ্যে এই সিদ্ধান্তে আসবো ইনশা-আল্লাহ।’
বিপিএলের আগে ম্যাশের পায়ে অপারেশন করানোর কথা ছিল। যদিও সেটি হয়নি এখনও, যে কারণে মাশরাফি বিপিএল খেলবেন বলে মনে করেন রাজিন, ‘ওটার (সার্জারি) আপডেট এখনও জানিনা। ওর ইনজুরি তো গত দুই-তিন বছর ধরেই আছে। ও মেন্টালি অনেক শক্ত মানুষ। আমরা মনে করি ও এটা নিয়ে খেলবে, গত বছরও খেলেছে। আমরা তার আশায় আছি।’
বিদেশি ক্রিকেটাররা কবে যোগ দিবেন সেই তথ্যও জানান সিলেটের প্রধান কোচ, ‘আমাদের বিদেশি খেলোয়াড় যারা আছে, তারা বুধবার অনুশীলনে জয়েন করবে। বেশ কিছু খেলোয়াড় আসবে আজকে রাতে। ম্যাচের দিন জয়েন করবে দুজন খেলোয়াড়।’
নিজেদের শক্তির কথা জানাতে গিয়ে রাজিন বলেন, ‘এখন পর্যন্ত আমাদের ব্যাটিং সাইড শক্তিশালী। আমাদের ব্যাটিং এবং ফিল্ডিং লাইনটা অনেক ভালো। অবশ্য আমাদের বোলিংও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। এখানে তানজিম সাকিব আছে, রেজাউর রাজা আছে, জিম্বাবুয়ের এনগারাবা আছে। আমি মনে করি আমাদের বোলিং লাইনও ঠিক আছে।’

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি