সিলেট | |
প্রকাশিত: 11:25 PM, March 20, 2024
তানজীল শাহরিয়ার
ব্লু-বার্ড অটো ২য় বিভাগ ক্রিকেট লিগ ২০২৩-২৪’র ৮ম ম্যাচে স্টার্স ইউনাইটেড ক্লাবকে ৫৫ রানে হারিয়েছে ইলেভেন ব্রাদার্স ক্লাব।
টসে জয়লাভ করে ইলেভেন ব্রাদার্সকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায় স্টার্স ইউনাইটেড। ইনফর্ম ব্যাটার আকাশ রবিউস সানিকে নিয়ে ১ম উইকেটে ৬৭ রান তুলে দলের জন্য দারুণ সূচনা এনে দেন।
১২শ অভারে পরপর দুই বলে সানি এবং ফয়জুলকে সাজঘরে ফিরিয়ে ইলেভেন ব্রাদার্সকে ধাক্কা দেন শ্রেষ্ঠ। তবে, ৩য় উইকেটে ইমতিয়াজের সঙে ৫৩ রান তুলে ইলেভেন ব্রাদার্সকে কক্ষপথে ফেরান আকাশ। দলীয় ১২০ রানে আকাশ সাজঘরে ফিরলেও রানের চাকা সচল রেখে বড়ো সংগ্রহ এনে দিয়েছেন সাইম।
৩২.৩ অভারে সব উইকেট হারিয়ে ১৭৫ রান তোলে ইলেভেন ব্রাদার্স।
আকাশ ৬৬ বলে ৬৯ রান করেন। তার এই ইনিংসে ছিলো ৮টি চার এবং ১টি ছক্কা। ২৯ বলে ৩০ রান করেছেন সাইম। ১ চার আর ২ ছক্কা ছিলো সাইমের ইনিংসে। ইমতিয়াজ ১৯, রবিউস সানি ১৫ রান করেন।
স্টার্স ইউনাইটেডের সুজন ২৬ রান দিয়ে ৩টি, শ্রেষ্ঠ ২১ রান এবং মারুফ ২৪ রান দিয়ে ২টি করে উইকেট লাভ করেন। প্রিয়াস ১টি উইকেট পান।
উদ্বোধনী জুটিতে ৪১ রান তুলে রান তাড়ায় ছন্দেই ছিলো স্টার্স ইউনাইটেড। লাবিব দুই অপেনার –– প্রিয়াস আর মারুফকে সাজঘরে ফিরিয়ে দেওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্টার্স ইউনাইটেড। ৬৫ রানেই ৫ উইকেট খুইয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে তারা।
রবিন এবং সুজন ৬ষ্ঠ উইকেটে ৩৫ রান যোগ করেন। এই জুটি ভাঙার পর স্টার্স ইউনাইটেড পরাজয়ের ব্যবধান কমানোর জন্যেই ব্যাট করেছে!
নির্ধারিত ৩৩ অভার শেষে ৯ উইকেট খুইয়ে ১২০ রান তুলে ইনিংস সম্পন্ন করে স্টার্স ইউনাইটেড।
রবিন ৩০ (অপরাজিত), সুজন ১৯, প্রিয়াস ১৭ রান করেন।
সাইম ৭ অভার বল করে ২২ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন। লাবিব ২টি, আকাশ এবং দীপ্ত ১টি করে উইকেট লাভ করেন।
অলরাউন্ড পারফরম্যান্স দেখিয়ে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ইলেভেন ব্রাদার্সের সাইম।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি