লো স্কোরিং ম্যাচে শেখঘাট পায়োনিয়ার্সকে হারিয়েছে ইলেভেন স্টার্স!

প্রকাশিত: ১:৪২ পূর্বাহ্ণ, মার্চ ২২, ২০২৪

লো স্কোরিং ম্যাচে শেখঘাট পায়োনিয়ার্সকে হারিয়েছে ইলেভেন স্টার্স!

 

তানজীল শাহরিয়ার

 

ব্লু-বার্ড অটো ২য় বিভাগ ক্রিকেট লিগ ২০২৩-২৪’র ৯ম ম্যাচে শেখঘাট পায়োনিয়ার্স ক্লাবকে ৪ উইকেটে পরাজিত করেছে ইলেভেন স্টার্স ক্লাব।

 

টসে জিতে শেখঘাট পায়োনিয়ার্সকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায় ইলেভেন স্টার্স। মাত্র ১ রানেই শেখঘাট পায়োনিয়ার্স দুই অপেনারকে হারিয়ে বিপর্যয়ে পড়ে। ৩য় উইকেটে ২৩ রান তুলে খাদের কিনারা থেকে দলকে টেনে তোলার চেষ্টা করেছিলেন জারির এবং মাহিন। তবে ইলেভেন স্টার্সের শিঙ্কু এবং পারভেজ তাদের সামনে ‘যম’ হয়ে আবির্ভূত হন।

 

শিঙ্কু এবং পারভেজ একে অন্যের সঙে পাল্লা দিয়ে উইকেট তুলে নিয়েছেন। তাদের বোলিং মোকাবেলা করতে খাবি খেয়েছে শেখঘাট পায়োনিয়ার্সের ব্যাটাররা। মুড়ি-মুড়কির মত উইকেট তুলে নিয়েছে ইলেভেন স্টার্স!

 

শেষ পর্যন্ত ২২ অভারে অলআউট হবার আগে সাকল্যে ৬২ রান তোলে শেখঘাট পায়োনিয়ার্স।

 

জারির ১৫, মাহিন ১৪ রান করেন। বাকি ৯ ব্যাটারের কেউই দুই অঙ্কের দেখা পাননি।

আরও পড়ুন  অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে এবার নারী ফুটবল বিশ্বকাপ‍

 

শিঙ্কু ৬ অভার বল করে মাত্র ৪ রান দিয়ে ৪টি উইকেট শিকার করেন। পারভেজ ৩ অভারে ৩ রান দিয়ে তুলে নেন ৩টি উইকেট। জুনেদ, মামুন, হিরা ১টি করে উইকেট লাভ করেন।

 

০, ৮, ০, ০, ৫ –– ইলেভেন স্টার্সের ১ থেকে ৫-এ নামা ব্যাটারদের স্কোর! মাত্র ৬৩ রান তাড়া করতে নেমে ‘লেজেগোবরে’ দশা হয় ইলেভেন স্টার্সের। মাত্র ২৫ রানেই নেই ৫ উইকেট!

 

বিনয়, কাওসার, জুনেদের ব্যাটেই শেষ পর্যন্ত রক্ষা! ১৭.১ অভারে ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ইলেভেন স্টার্স। তবে তাদের শিরদাঁড়া বেয়ে যে এক শীতল স্রোত নেমে গেছে বলাই বাহুল্য। লক্ষ্য অল্প হওয়ায় লোয়ার মিডল অর্ডারের ব্যাটাররা হাল ধরতে পেরেছেন।

 

ম্যাচ শেষে শেখঘাট পায়োনিয়ার্সের ক্রিকেটাররা হয়ত আফসোসে পুড়েছেন আর ক’টা রান তুলতে পারলে হয়ত আজ জয় নিয়েই মাঠ ছাড়তে পারতো। বিনয় ১২ (অপরাজিত), কাওসার ১১, জুনেদ ১০ (অপরাজিত) রান করে শেখঘাট পায়োনিয়ার্সের পরাজয়ে মূখ্য ভূমিকা পালন করেছেন।

আরও পড়ুন  না ফেরার দেশে সৌমিত্র চট্টোপাধ্যায়

 

৪ অভারে মাত্র ১০ রান দিয়ে ৩ উইকেট দখল করেছেন রায়হান, নাহিদ, ফারুক, তুহিন ১টি করে উইকেট পেয়েছেন।

 

দুর্দান্ত বোলিং করে ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন ইলেভেন স্টার্সের শিঙ্কু।

 

সর্বশেষ সংবাদ