সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১২:১৬ পূর্বাহ্ণ, মার্চ ২৮, ২০২৪
প্রভাতবেলা ডেস্ক
মাস্টার মাইন্ড তৃতীয় দাবা প্রিমিয়ার লীগ বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন দাবা প্রতিযোগিতা যেখানে বাংলাদেশের গ্রান্ডমাস্টার জিয়াউর রহমান , আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন আহমদ সাগর , মহিলা আন্তর্জাতিক মাস্টার রানি হামিদ, বাংলাদেশ ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া, ফিদে মাস্টার মনন রেজা নীর, জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়ন ইমরান আলী এলিন, ফিদে মাস্টার নায়িম হক , ক্যান্ডিডেট মাস্টার এস এম শরণ, মহিলা ফিদে মাস্টার ওয়াদিফ আহমদ, মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমদ, ক্যান্ডিডেট মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ, ফিদে মাস্টার শরিফ হোসাইনসহ দেশের স্বনামধন্য দাবা খেলোয়াড়গণ অংশগ্রহণ করেন।
১২ টি দলে বিভক্ত সর্বমোট ৭২ জন খেলোয়াড় অনলাইন লিচের্স প্লাটফর্মে খেলায় অংশগ্রহণ করেন । এই টুর্নামেন্টে রাউন্ড পদ্ধতিতে খেলা পরিচালনা করা হয় এবং পুরো দাবা প্রিমিয়ার লীগ দ্বিতীয় রাউন্ডে ১২টি দল ৩ টি করে ম্যাচ খেলেন।
২৪ মার্চ ২০২৪-এ টিম K এবং টিম J এর মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। মাস্টার মাইন্ড তৃতীয় দাবা প্রিমিয়ার লীগে চ্যাম্পিয়ন হয় কে (K) দল।
মাস্টার মাইন্ড তৃতীয় দাবা প্রিমিয়ার লীগ-এর প্রধান পরিচালক জনাব সাইফুর রহমান রনি, প্রধান উপদেষ্টা জনাব প্রাণতোষ চন্দ্র, জনাব সুমন দেবনাথ, প্রধান টেকনিক্যাল পরিচালক জনাব প্রমিত দত্ত, প্রধান যোগাযোগ পরিচালক জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়ন ইমরান আলী এলিন।
বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন দাবা প্রতিযোগিতায় খেলায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার হিসেবে সর্বমোট ৬৩০০০ টাকা প্রদান করা হয় । মাস্টার মাইন্ড তৃতীয় দাবা প্রিমিয়ার লীগের প্রধান পৃষ্টপোষকতায় জনাব সাইফুর রহমান রনি ৪০,০০০ টাকা, জনাব ইমরান আলী এলিন ৮,০০০ টাকা, জনাব প্রাণতোষ চন্দ্র ৪,০০০ টাকা, জনাব সুমন দেবনাথ ৩০০০ টাকা, জনাব মাহবুবুল আলম ৩,০০০ টাকা, জনাব কায়কোবাদ খান ৩,০০০ টাকা, জনাব আসাদুজ্জামান আসাদ ২,০০০ টাকা প্রদান করেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি