সিলেট ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:৫৭ পূর্বাহ্ণ, মার্চ ২৯, ২০২৪
তানজীল শাহরিয়ার
সিলেট জেলা স্টেডিয়ামে ব্লু-বার্ড অটো ২য় বিভাগ ক্রিকেট লিগ ২০২৩-২৪’র ১৩শ ম্যাচে স্টার্স ইউনাইটেড ক্লাবকে ৮ উইকেটে হারিয়েছে ইলেভেন স্টার্স ক্লাব।
টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্টার্স ইউনাইটেড ক্লাব। আলম এবং দীপু উদ্বোধনী জুটিতে ২০ রান তুললেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ২৫.৪ অভারে সব উইকেট খুইয়ে ৭৬ রান সংগ্রহ করে স্টার্স ইউনাইটেড।
আলম ১৯, দীপু ১১, ইলিয়াস ১০ রান করেন। অতিরিক্ত খাত থেকে আসে ১৬ রান।
ইলেভেন স্টার্সের মারুফ ১৮ রান দিয়ে ৪টি উইকেট শিকার করেন। সুমন ২১ রান দিয়ে ৩টি, জুনেদ ১০ রান দিয়ে ২টি, শিঙ্কু ১০ রান দিয়ে ১টি উইকেট লাভ করেন।
স্বল্প রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ১০.৩ অভারেই ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয় ইলেভেন স্টার্স। শিঙ্কু ২৫, রোহান ১৮, তাহের ১৫ রান করেন।
জয় ৫ রান দিয়ে ১ উইকেট লাভ করেন।
ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন ইলেভেন স্টার্স ক্লাবের মারুফ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি