অপেক্ষা বড় দিনের: থ্যাংকসগিভিং ও ক্রিসমাসের রঙে সেজেছে উইচিটা

প্রকাশিত: 2:51 AM, November 27, 2026

অপেক্ষা বড় দিনের: থ্যাংকসগিভিং ও ক্রিসমাসের রঙে সেজেছে উইচিটা

প্রবাস ডেস্ক: যুক্তরাষ্ট্রের কানসাস রাজ্যের উইচিটা শহরটি এখন থ্যাংকসগিভিং ও ক্রিসমাসের বর্ণিল আয়োজনে সম্পূর্ণ সেজে উঠেছে। কনকনে শীতের আমেজকে উপেক্ষা করে স্থানীয় বাসিন্দারা নিজেদের ঘরের আঙিনা থেকে শুরু করে পুরো শহরজুড়ে উৎসবের প্রস্তুতি নিয়েছেন। বিশেষ করে বোটানিকা এলাকাটি নানা রঙের আলোকসজ্জায় এক জাদুকরি রূপ ধারণ করেছে। সব মিলিয়ে পুরো উইচিটা শহরটি যেন একটি জীবন্ত ক্রিসমাস ভিলেজে পরিণত হয়েছে।

উৎসবের এই মৌসুমে কেনাকাটা ও উদযাপনের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন শহরবাসী। ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে বড় বড় শপিং মলগুলোতে পছন্দের পণ্য ছাড়ে কিনতে মানুষের দীর্ঘ অপেক্ষা দেখা যাচ্ছে। অন্যদিকে ঐতিহ্যবাহী টারকি মুরগি সংগ্রহ করতে ওয়ালমার্টসহ বিভিন্ন সুপার মার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ছুটির দিনগুলোতে সবাই পরিবারের সদস্য ও আপনজনদের সঙ্গে একত্রিত হওয়ার আনন্দ উপভোগ করছেন।

প্রিয়জনদের সান্নিধ্যে সময় কাটাতে এই সময়ে মানুষ এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাতায়াত করে থাকেন। নভেম্বর ও ডিসেম্বর মাসজুড়ে অভ্যন্তরীণ বিমানগুলোতে টিকিটের প্রচণ্ড চাহিদা থাকে এবং বিমানবন্দরগুলো সবসময় যাত্রীদের ভিড়ে মুখরিত থাকে। খাবার টেবিলে প্রার্থনা ও বিশেষ ভোজের মাধ্যমে এই উদযাপনের মূল আনন্দ ভাগ করে নেন সবাই। ঐতিহাসিকভাবে ১৬২১ সালে ম্যাসাচুসেটসের প্লাইমাউথ এলাকায় বসতি স্থাপনকারী ও আদিবাসীদের যৌথ ভোজের মধ্য দিয়ে থ্যাংকসগিভিংয়ের যাত্রা শুরু হয়েছিল।

আরও পড়ুন  লন্ডনে দ্বিতীয় সরকারি ভাষার মর্যাদা পেল ‘বাংলা’

মূলত ফসল কাটার মৌসুমের প্রাপ্তির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং পারিবারিক মিলনায়তনের প্রতীক হিসেবে থ্যাংকসগিভিং উদযাপিত হয়। অন্যদিকে যিশু খ্রিষ্টের জন্মদিনের স্মরণে খ্রিষ্টধর্মীয় বিশ্বাসের ওপর ভিত্তি করে ক্রিসমাস পালিত হয়ে থাকে। উত্তর আমেরিকায় থ্যাংকসগিভিং পারিবারিক ও সাংস্কৃতিক দিক থেকে ক্রিসমাসের সমতুল্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব। শতাব্দী ধরে নানা ঐতিহাসিক ও সাংস্কৃতিক বিবর্তনের মধ্য দিয়ে এই দুই উৎসবের আধুনিক রূপ বর্তমান পর্যায়ে এসে পৌঁছেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ