আজ কুবি’র ১ম সমাবর্তন

প্রকাশিত: 11:30 AM, January 27, 2020

আজ কুবি’র ১ম সমাবর্তন

 

প্রতিনিধি, কুবি:

 

আজ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বহুল প্রতীক্ষিত ১ম সমাবর্তন । এতে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদের উপস্থিত থাকার কথা রয়েছে।

 

 

সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষাবর্ষের ১৪ শিক্ষার্থী রাষ্ট্রপতি স্বর্ণপদক পাবেন। এছাড়াও ১ম সমাবর্তনে বক্তা হিসেবে থাকবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সাংস্কৃতিক অনুষ্ঠান মাতাতে আসছেন ব্যান্ড তারকা জেমস ও তার ব্যান্ডদল নগরবাউল।

 

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ড. কাজী শহীদুল্লাহ।

 

 

সমাবর্তনে ৬টি অনুষদের মোট ৫ হাজার ৬৪৮ শিক্ষার্থীকে মূল সনদ প্রদান করা হলেও মাত্র ২ হাজার ৮৮৮ জন গ্র্যাজুয়েট শিক্ষার্থী সমাবর্তনে নিবন্ধন করেছেন। এর মধ্যে স্নাতক ডিগ্রিধারী ১ হাজার ২২৩ জন এবং স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী ১ হাজার ৬৬৫ জন।

 

 

আরও পড়ুন  ড. সাদেকা হালিম জবির প্রথম নারী উপাচার্য

এদিকে সমাবর্তনকে ঘিরে গ্র্যাজুয়েটদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয়। ইতোমধ্যে কেন্দ্রীয় খেলার মাঠে প্রস্তুত করা হয়েছে প্রায় সাড়ে ৪ হাজার আসন বিশিষ্ট প্যান্ডেল। পুরো ক্যাম্পাসকে সাজানো হয়েছে নতুন আঙ্গিকে।

 

 

কোটবাড়ি থেকে বিশ্ববিদ্যালয় রাস্তা মেরামত, অভ্যন্তরীণ রাস্তার পাশে, ফাঁকা জায়গায় রংবেরঙের ফুলের গাছ লাগানো, ভবনগুলো নতুন রং করাসহ সৌন্দর্য বর্ধনের কাজ ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে।

 

 

এছাড়াও সমাবর্তনের অনুষ্ঠান সূচি জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে অংশগ্রহণকারী গ্র্যাজুয়েটদের বেলা সাড়ে ১২টা থেকে দুপুর দুইটার মধ্যে, আমন্ত্রিত অতিথিদেরকে দুপুর আড়াইটার মধ্যে আসন গ্রহণ করতে হবে। এর পর দুপুর ২টা ৫৫ মিনিটে শোভাযাত্রার মাধ্যমে সমাবর্তনের আনুষ্ঠানিকতা শুরু হবে।

 

 

বিকাল ৩টায় মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের আগমনের পর জাতীয় সংগীত পরিবেশন, ৩টা ০৯ মিনিটে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর কর্তৃক সমাবর্তনের উদ্বোধন ঘোষণা এবং পর্যায়ক্রমে উপাচার্য ড. এমরান কবির চৌধুরী , বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, সমাবর্তন বক্তা অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এবং সভাপতির ভাষণ প্রদান করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এর মধ্যে রাষ্ট্রপতি কর্তৃক ডিগ্রি এবং স্বর্ণপদক প্রদান করা হবে। সর্বশেষ বিকেল ৪টা ৩ মিনিটে সমাবর্তনের আনুষ্ঠানিকতা শেষ হবে।

আরও পড়ুন  সভাপতি পদে এমপিরা কেন অবৈধ নয়

 

 

প্রভাতবেলা/এমএ

সর্বশেষ সংবাদ