সিলেট ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, জুন ১১, ২০২০
মাঠে ময়দানে ডেস্ক:
করোনা সঙ্কট কাটিয়ে আজ আবারও মাঠে গড়াচ্ছে ইউরোপের অন্যতম সেরা লিগ লা লিগা। সেভিয়া ডার্বি দিয়ে শুরু হবে লিগের শেষ ১১ রাউন্ডের খেলা। বাংলাদেশ সময় রাত দুইটায় শুরু হবে সেভিয়া আর রিয়াল বেটিসের এই ম্যাচটি।
পয়েন্ট টেবিলের তিনে থাকা সেভিয়া টেবিল টপার বার্সেলোনার থেকে ১১ পয়েন্ট পেছনে রয়েছে। লিগ শিরোপার সম্ভাবনা কম থাকলেও চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই সেভিয়ার। পয়েন্ট হারালেই শংকা আছে টেবিলের ষষ্ঠ স্থানে নেমে যাবার।
সমান ২৭ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে তাদের নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল বেটিস রয়েছে টেবিলের ১২তম স্থানে। দুই দলের মুখোমুখি ৪৭ দেখায় ২১ জয় সেভিয়ার আর ১০ জয় রিয়াল বেটিসের।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি