সিলেট ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:২৭ পূর্বাহ্ণ, মার্চ ২৪, ২০২৪
তানজীল শাহরিয়ার
ব্লু-বার্ড অটো ২য় বিভাগ ক্রিকেট লিগ ২০২৩-২৪’র ১১শ ম্যাচে ইসমাইল স্পোর্টিং ক্লাবকে ৫ উইকেটে হারিয়েছে ব্লু নবাগত।
টসে জয়লাভ করে ব্যাট করতে নামে ইসমাইল এসসি, উদ্বোধনী জুটিতে আসে ৩২ রান, ৩৩ রানেই দুই অপেনারকে হারায় তারা। ৩য় উইকেটে রাসেল-মাহিন ৩৩ রান যোগ করেন।
৬৬ রানে ৩য় উইকেট হারানোর পর থেকে নিয়মিত বিরতিতে উইকেট খোয়ায় ইসমাইল। শেষ পর্যন্ত ৩২ অভারে সব উইকেট হারিয়ে সাকল্যে ৯৬ রান তোলে তারা।
মাহিন ৩২, রাসেল ১৫, পারভেজ ১৩, ইমরান ১২ রান করেন।
ব্লু নবাগত’র মুমিন ২২ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন। সিয়াম, অপু, রাব্বি ২টি করে উইকেট লাভ করেন। আসিফ ১টি উইকেট তুলে নেন।
১৪ রানে দুই অপেনারকে হারিয়ে খানিকটা চাপে পড়ে ব্লু নবাগত। ৩য় উইকেটে ২২ রান তুলে বিপর্যয় সামাল দেন প্রকাশ এবং রাব্বি। ৪৪ রানের মাথায় ৪ উইকেট খুইয়ে বেশ চাপে পড়ে যায় ব্লু নবাগত।
৫ম উইকেটে ৪৮ রান তুলে জয়কে হাতের মুঠোয় এনে দেন পিয়ানকৃষ্ণ এবং মাত্রিচ। দলীয় ৯২ রানে পিয়ানকৃষ্ণ বিদায় নিলেও শাকিলকে নিয়ে ম্যাচ জয় করেই মাঠ ছাড়েন মাত্রিচ।
২৪.৫ অভারে ৫ উইকেট হারিয়ে ৯৭ রান তুলে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ব্লু নবাগত।
মাত্রিচ ২০ (অপরাজিত), পিয়ানকৃষ্ণ ১৯, রাব্বি ১৫, প্রকাশ ১০ রান করেন।
ইসমাইল এসসির ফাহাদ (সিনিয়র) ১৪ রান দিয়ে ২টি উইকেট লাভ করেন। তারেক, ফাহাদ (জুনিয়র), লাহিন ১টি করে উইকেট তুলে নেন।
ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ব্লু নবাগত’র মুমিন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি