টাওয়ার হ্যামলেটের স্পিকার আয়াছ মিয়া

প্রকাশিত: 10:10 PM, May 27, 2018

প্রভাতবেলা প্রতিবেদকঃ লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মূল স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত লেবার পার্টির জনপ্রিয় নেতা কাউন্সিলর আয়াছ মিয়া।

তিনি সিলেটের বিশ্বনাথের লেখক ফোরামের উপদেষ্টা ও চার্টার্ট একাউন্টেন্ট।

আয়াছ মিয়া স্পিকারের দ্বায়িত্ব পাওয়ার পর টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ফাস্ট সিটিজেন হিসেবে সর্বত্র সম্মানিত হবেন।

গত ২৩ মে বুধবার লন্ডনের স্থানীয় সময় বিকাল সাড়ে ৬টায় মালব্যারী পেলেইসের টাউন হলে ফুল কাউন্সিল মিটিংয়ে এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়। আয়াছ মিয়ার স্পিকারের দায়িত্বগ্রহণের সময় এমপি রুশনারা আলী ও এমপি জিম ফিজপেট্রিক, মেয়র জন বিগস ও জিএলএ মেম্বার উমেশ দেশাইসহ কমিউনিটির সর্বস্তরের নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য লন্ডনের টাওয়ার হ্যামলেটসের দ্বিতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন।

এক প্রতিক্রিয়ায় আয়াছ মিয়া বলেন, লন্ডনে বাংলাদেশি কমিউনিটিকে আরও এগিয়ে নিতে এবং তাদের অর্জনগুলোকে সর্বত্র তুলে ধরতে সার্বিক চেষ্টা চালিয়ে যাবেন।

তিনি নির্বাহী মেয়র জন বিগসসহ টাওয়ার হ্যামলেটসের সব বাসিন্দাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে তাকে যারা জনপ্রতিনিধি নির্বাচিত করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।

আরও পড়ুন  নুর-মুমিনের নেতৃত্বে চুনারুঘাট ডেভেলপমেন্ট সোসাইটি, ইউকে

এর আগে স্পিকার আয়াছ মিয়া আগের মেয়াদে কাউন্সিলর নির্বাচিত হয়ে এনভায়রনমেন্ট ও ওয়েস্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে কেবিনেট মেম্বার হিসেবে দক্ষতার স্বাক্ষর রাখেন। কাউন্সিলের তিনি ডেপুটি স্পিকারের দ্বায়িত্বেও ছিলেন।

সর্বশেষ সংবাদ