সিলেট | |
প্রকাশিত: 6:55 PM, January 14, 2021
মাঠে ময়দানে ডেস্ক:
আগামী ২০ জানুয়ারি শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। এই সিরিজে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পন্সর হয়েছে বেক্সিমকো। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবি সিইও নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, ‘বেক্সিমকো আমাদের দেশের অন্যতম সেরা ব্র্যান্ড। বিশ্বব্যাপীও তাদের সুনাম রয়েছে। বাংলাদেশের ক্রিকেটের সমর্থনে তারা বহুবার এগিয়ে এসেছে। জাতীয় দলের স্পন্সর হিসেবে বেক্সিমকোর নাম ঘোষণা করতে পেরে আমরা আনন্দিত।’
২০ জানুয়ারি তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি হবে মিরপুরে। ২২ জানুয়ারি একই ভেন্যুতে হবে দ্বিতীয় ম্যাচ। ২৫ জানুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচ।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৩ ফেব্রুয়ারি শুরু হবে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। মিরপুরে ১১ ফেব্রুয়ারি শুরু হবে সিরিজের শেষ টেস্ট ম্যাচ।
করোনার পর বাংলাদেশ দল প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে নামছে। অথচ ওয়েস্ট ইন্ডিজ দল বাংলাদেশে আসার আগে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড সফর করে এসেছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি