সিলেট | |
প্রকাশিত: 2:58 PM, June 23, 2020
মাঠে ময়দানে ডেস্ক:
করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে নানা ধরনের পদক্ষেপ নেওয়া হবে এবারের সফরে। এর মধ্যে আছে প্রতি ৬ থেকে ৬ দিন পর পর সব খেলোয়াড় আর কর্মকর্তাদের করোনা পরীক্ষা করা। ভাড়া করা বিমানে করে ইংল্যান্ড যাবে পাকিস্তান দল।
আগামী রবিবার (২১ জুন) উড়াল দেওয়ার আগে দলের সব সদস্যদের দুবার করে করোনা পরীক্ষা করা হবে। ইংল্যান্ডে পাকিস্তান দল অনুশীলন করবে জৈব-সুরক্ষিত পরিবেশে, খেলবেও ওই একই পরিবেশে দর্শকহীন মাঠে। এত সব সতর্কতা থাকবে, এরপরও করোনা ভাইরাস এই মহামারির সময়ে ইংল্যান্ড সফরকে ঝুঁকিপূর্ণই মনে করছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চিকিৎসক সোহেল সেলিম।
ঝুঁকি থাকার পরও পাকিস্তান কেন এই সময়ে ইংল্যান্ড সফরে যাবে? এটা সাধারণ ক্রিকেট দর্শক আর খেলোয়াড়দের মানসিক স্বাস্থ্যের জন্যই প্রয়োজন—এমনটাই জানিয়েছেন সেলিম। তিনি বলেছেন, মহামারির এমন সময়ে ক্রিকেট খেলার অভিজ্ঞতা আমাদের নেই। দুই দলের জন্যই এই অভিজ্ঞতা প্রথম। মহামারি মানেই ঝুঁকি। তবে খেলোয়াড়দের কাজ তো মানুষকে বিনোদন দেওয়া!
সেলিম দুই দলের জন্যই এই অভিজ্ঞতা প্রথম বললেও ইংল্যান্ড দর্শকহীন মাঠে ও জৈব-সুরক্ষিত পরিবেশে খেলার অভিজ্ঞতা পাকিস্তানের আগেই পেয়ে যাবে। আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দেশের মাটিতে তিন টেস্টের সিরিজ খেলবে দলটি। আর ইংল্যান্ড সফরে পাকিস্তান তিনটি করে টেস্ট ও টি-টুয়েন্টি খেলবে আগস্ট-সেপ্টেম্বরে।
করোনা ভাইরাস মহামারির এই সময়ে মানুষ নিজেদের ঘরে বন্দি করে রাখতে রাখতে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছে বলে মনে করেন সেলিম। পাকিস্তানের ক্রিকেটাররা সর্বশেষ প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট খেলেছেন মার্চ মাসে। ১৭ মার্চ পাকিস্তানের ঘরোয়া টি-টুয়েন্টি টুর্নামেন্ট পিসিএল বন্ধ হয়ে যাওয়ার পর থেকেই ঘরবন্দি বাবর আজমরা।
মানসিক দিক থেকে তাঁরাও ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে বলে উল্লেখ করে সেলিম বলেছেন, ‘সাধারণ মানুষের বেলায়ও তাই। ঘরে বসে থাকতে থাকতে মানুষ মানসিক দিক থেকে ভেঙে পড়ছে। ক্রিকেট এটা কমাতে পারে।’
করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে নানা ধরনের পদক্ষেপ নেওয়া হবে এই সফরে। এর মধ্যে আছে প্রতি ৬ দিন পর পর সব খেলোয়াড় আর কর্মকর্তাদের করোনা পরীক্ষা করা।
এছাড়া সফরের সময় করোনা নিয়ে ব্রিটিশ সরকারের বিধিনিষেধ মেনে চলতে হবে পাকিস্তান দলকে। খেলোয়াড় বা কর্মকর্তারা ইংল্যান্ডে তাঁদের কোনো আত্মীয় বা বন্ধুদের সঙ্গে দেখা করতে পারবেন না।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি