সিলেট ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:০২ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২০
বিশ্বভূবন ডেস্ক:
করোনা ভাইরাস মহামারির প্রকোপ অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে সৌদি আরবের। দেশটিতে গত কয়েক সপ্তাহ ধরেই ধারাবাহিকভাবে আক্রান্ত-মৃত্যুর হার কমার বিপরীতে বেড়েছে সুস্থতার হার। এর মধ্যে গত এপ্রিলের পর থেকে রবিবার দেশটিতে সবচেয়ে কম সংখ্যক নতুন রোগী শনাক্ত হয়েছে।
এদিন সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে নতুন করে মাত্র ৯১০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ১৪ হাজার ৮২১ জন। এর আগে, গত শনিবার সৌদিতে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছিলেন ৯৮৭ জন।
রবিবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবে মারা গেছেন ৩০ জন। ফলে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৮৭০ জন।
এদিন দেশটিতে নতুন রোগী শনাক্তের চেয়ে সুস্থ হয়েছেন বেশি মানুষ। রবিবার সেখানে করোনামুক্ত ঘোষিত হয়েছেন অন্তত ১ হাজার ২২৬ জন। এ নিয়ে সৌদিতে করোনায় আক্রান্তদের মধ্যে ২ লাখ ৮৯ হাজার ৬৬৭ জনই সুস্থ হয়ে উঠলেন।
সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডা. মুহাম্মদ আল-আবদেল আলী জানিয়েছেন, দেশটিতে বর্তমানে সক্রিয় করোনা রোগী রয়েছেন ২১ হাজার ২৮৪ জন। এদের মধ্যে ১ হাজার ৫৪৫ জনের অবস্থা গুরুতর। সূত্র: আরব নিউজ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি