সিলেট ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:২২ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২০
মাঠে ময়দানে ডেস্ক:
নেপালের বিপক্ষে প্রথম ম্যাচ জয়ে রাঙিয়েছে বাংলাদেশ। আগামী মঙ্গলবার সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিকরা। কিন্তু এর আগেই দুঃসংবাদ বাংলাদেশ শিবিরে। করোনায় আক্রান্ত হয়েছেন দলের হেড কোচ জেমি ডে। যে কারণে আজ রবিবার সকালের অনুশীলনও বাতিল করা হয়েছে।
নেপালের বিপক্ষে ম্যাচের পর দিনই দলের সবার করোনা পরীক্ষা করা হয়েছিল। তাদের মাঝে সেখানে শুধু ডেই পজিটিভ হয়েছেন। ডে গণমাধ্যমকে বলেছেন, ‘ফল পজিটিভ এসেছে। সঙ্গে একটু ঠান্ডাও লেগে আছে। আবার পরীক্ষা করতে হবে। এছাড়া আমি ভালো আছি।’
বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান বলেছেন, ‘ডের করোনা ফল পজিটিভ এসেছে। এই কারণে সকালের অনুশীলন বাতিল হয়েছে। এছাড়া ও বলছিল শরীরটা একটু খারাপ লাগছে। এখন ডে সবার থেকে আলাদাই থাকছে। আমরা আবারও ওর করোনা পরীক্ষা করবো।’

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি