করোনায় আক্রান্ত শহীদ আফ্রিদি

প্রকাশিত: 3:23 PM, June 13, 2020

করোনায় আক্রান্ত শহীদ আফ্রিদি

 

মাঠে ময়দানে ডেস্ক:

পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটারদের তালিকা করলে বেশ উপরের দিকে থাকবে শহীদ আফ্রিদির নাম। জনপ্রিয় এই অলরাউন্ডার ক্রিকেট থেকে অবসর নেয়ার পর বর্তমানে নিয়মিত অসহায়দের সাহায্য করে যাচ্ছেন। তবে আফ্রিদি ভক্তদের জন্য দুঃসংবাদ, করোনায় আক্রান্ত হয়েছেন এই তারা অলরাউন্ডার।

 

করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আফ্রিদি নিজেই। শনিবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট করে তিনি লেখেন, আমি বৃহস্পতিবার থেকে অস্বস্তি বোধ করছিলাম। আমার শরীর খুব খারাপ করছিল। এরপর পরীক্ষা করাই এবং আমি কোভিড পজিটিভ। আমার আরোগ্যের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ দ্রুত সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসব।

 

করোনা মোকাবিলায় পাকিস্তানে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন আফ্রিদি। দুর্গম এলাকায় নিজের কাঁধে খাবারের বস্তা বইয়ে নিয়ে গিয়ে মানুষকে সাহায্য করেছেন তিনি।

প্রভাতবেলা/এমএ

সর্বশেষ সংবাদ