সিলেট ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, মে ৪, ২০২১
মাঠে ময়দানে ডেস্ক:
কঠোর জৈব সুরক্ষা বলয় তৈরি করেই মাসখানেক ধরে চলছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসর। কোন বিরতি বা বাধা ছাড়াই অনুষ্ঠিত হয়েছে ২৮টি ম্যাচ। তবে টুর্নামেন্টের মাঝপথে এসে আক্রান্ত শুরু হতে শুরু করেছেন ক্রিকেটার ও স্টাফরা।
এমন পরিস্থিতিতে টুর্নামেন্ট চালু রাখতে হিমশিম খাচ্ছে আইপিএল কর্তৃপক্ষ। ফলে অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিতের ঘোষণা দিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির ক্রিকেট বোর্ড।
আইপিএল করোনাভাইরাসের প্রবেশের শুরুটা হয়েছিল কলকাতা নাইট রাইডার্সকে দিয়ে। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে খেলার পর ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বিপক্ষে খেলতে নামার আগে করোনায় আক্রান্ত হয়েছেন দলটির দুই ক্রিকেটার। তাঁরা হলেন, বরুণ চক্রবর্তী ও সন্দীপ ওয়ারিয়র। ফলে স্থগিত করে দেয়া হয় বেঙ্গালুরু ও কলকাতার ম্যাচ। এটি স্থগিত করতে না করতেই খবর আসে করোনা হানা দিয়েছে চেন্নাই সুপার কিংস শিবিরেও। কোনো ক্রিকেটার আক্রান্ত হওয়ার খবর না পাওয়া গেলেও জানা যায় তাঁদের বোলিং কোচ বালাজি ও তিনজন স্টাফ আক্রান্ত হয়েছেন। এরই জের ধরে বুধবারে অনুষ্ঠিত হতে যাওয়া চেন্নাই-রাজস্থান রয়্যালসেরে ম্যাচ স্থগিত করেছে আইপিএল কর্তৃপক্ষ।
এদিকে মঙ্গলবার রাত আটটায় মাঠে নামার কথা ছিল মুম্বাই ইন্ডিয়ান্স ও সানরাইরাজার্স হায়দরাবাদের। তাঁদের মাঠে নামার আগে করোনা আক্রান্ত হয়েছেন হায়দরাবাদের ঋদ্ধিমান সাহা। এ ছাড়া করোনায় আক্রান্ত হয়েছেন দিল্লির অমিত মিশ্র। এরপরই অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিতের সিদ্ধান্ত নেয় বিসিসিআই।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি