সিলেট | |
প্রকাশিত: 1:08 PM, June 4, 2020
মাঠে ময়দানে ডেস্ক:
জাতীয় দলের তারকা ফুটবলারদের সঙ্গে ভালোমানের বিদেশিদের নিয়ে দল গড়া বসুন্ধরা আছে বেকায়দায়। বিদেশিদের পেছনে কাঁড়ি কাঁড়ি অর্থ ব্যয় করা কিংস পড়ে গেছে মহাসংকটে। বিশেষ করে রাশিয়া বিশ্বকাপ খেলা কোস্টারিকান ফরোয়ার্ড ড্যানিয়েল কলিনড্রেসকে হারানোর শঙ্কা পেয়ে বসেছে ক্লাব কর্মকর্তাদের মনে। কলিনড্রেসের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ বিপিএলের গত আসরের চ্যাম্পিয়নদের। কোস্টারিকান এ ফুটবলারকে এএফসি কাপে আর পাচ্ছে না কিংস। যে কারণে এএফসি কাপের জন্য কলিনড্রেসের বিকল্প খুঁজছে বসুন্ধরা।
আর গত ৩১ মে চুক্তির মেয়াদ শেষ হওয়া কলিনড্রেসকে তো পাওয়ার সুযোগই নেই। এর সঙ্গে আছে দলবদলের বাধ্যবাধকতা। সাধারণত বিদেশি ফুটবলার নেওয়ার জন্য একটা নির্দিষ্ট সময় দেয় ফিফা। উইন্ডোর বাইরে বিদেশি ফুটবলার রেজিস্ট্রেশন করা যায় না। বসুন্ধরার জন্য এটাও বড় বাধা। তাই নতুন করে ফুটবলার নিতে এএফসির কাছে বিদেশি উইন্ডোর আবেদন করেছে কিংস। আগামীকাল দক্ষিণ এশিয়ান ক্লাবগুলোর সঙ্গে এএফসির কর্মকর্তারা অনলাইনে মিটিং করবেন। সেখানে এএফসি কাপ এবং বিদেশি ফুটবলার ইস্যু নিয়ে আলোচনা হবে। আর বাকি ম্যাচগুলোর তারিখও নির্ধারণ করবে এএফসি। শেষ পর্যন্ত এএফসি কাপ মাঠে গড়ালে বিদেশি নিয়েই সমস্যায় পড়তে হবে বসুন্ধরাকে।
ঘরোয়া মৌসুমের দলবদল শুরু হলে বর্তমান খেলোয়াড়দের সঙ্গে নতুন করে চুক্তি নিয়ে ভাবতে পারত বসুন্ধরা। কিন্তু বৈশ্বিক মহামারির কারণে কবে নাগাদ শুরু হবে লিগ, তার কোনো নিশ্চয়তা নেই। এমন অনিশ্চয়তার মধ্যে কোনো কিছুই করতে পারছে না বসুন্ধরা। খেলা না হওয়ায় এমনিতেই কোটি কোটি টাকা ক্ষতি হয়েছে ক্লাবটির। আর তাই এখন কলিনড্রেসের সঙ্গে নতুন চুক্তি করে বসে বসে বেতন দিতে চায় না বসুন্ধরা। বর্তমানে কলিনড্রেস ফ্রি ফুটবলার।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি