সিলেট | |
প্রকাশিত: 12:47 PM, January 6, 2021
প্রভাতবেলা ডেস্ক:
সিলেটে কাল থেকে শুরু হচ্ছে মাহা ইমজা মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের ৪র্থ আসর । বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে পর্দা উঠবে সিলেটের সাংবাদিকদের অংশগ্রহণে এ ফুটবল টুর্নামেন্টের।
টুর্নামেন্টকে সামনে রেখে মঙ্গলবার খেলার সূচি চূড়ান্ত করেছে ইমজার টুর্নামেন্ট পরিচালনা কমিটি। উদ্বোধনী ম্যাচে খেলবে উত্তরপূর্ব কিংস বনাম ইটিভি রয়্যালস। দ্বিতীয় ম্যাচে দুপুর ১২টায় মুখোমুখি হবে টিম নিউজ টুয়েন্টিফোর ও জৈন্তাবার্তা ইগলস।
দিনের তৃতীয় ম্যাচে দুপুর সোয়া ২টায় সংবাদ টাইগার্স ও টিম সিলেট মিরর পরস্পরের মুখোমুখি হবে। দিনের চতুর্থ ম্যাচে বিকাল সাড়ে ৩টায় ডিবিসি নিউজ ও একাত্তরের কথা মুখোমুখি হচ্ছে।
৮ জানুয়ারি শুক্রবারের খেলায় ৫ম ম্যাচে সকাল ১০টায় টিম সিলেট মিরর বনাম নিউজ টুয়েন্টিফোর, ৬ষ্ঠ ম্যাচে বেলা সাড়ে ১১টায় উত্তরপূর্ব কিংস বনাম একাত্তরের কথা, ৭ম ম্যাচে দুপুর সোয়া ২টায় ডিবিসি নিউজ বনাম ইটিভি রয়্যালস, ৮ম ম্যাচে বিকাল সাড়ে ৩টায় সংবাদ টাইগার্স বনাম জৈন্তা বার্তা ঈগলস মুখোমুখি হচ্ছে।
৯ জানুয়ারি শনিবারের খেলায় ৯ম ম্যাচে সকাল ১০টায় ইটিভি রয়্যালস বনাম একাত্তরের কথা, ১০ম ম্যাচে দুপুর ১২টায় সংবাদ টাইগার্স বনাম নিউজ টুয়েন্টিফোর, ১১তম ম্যাচে দুপুর সোয়া ২টায় টিম সিলেট মিরর বনাম জৈন্তা বার্তা ঈগলস, ১২তম ম্যাচে বিকাল সাড়ে ৩টায় ডিবিসি নিউজ বনাম উত্তরপূর্ব কিংস পরস্পরের বিরুদ্ধে খেলবে।
১০ জানুয়ারি রবিবার সকালে দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় ১ম সেফিফাইনাল, বেলা ১১টায় ২য় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। একই দিন বিকাল ৩টায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি