সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১২:০৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২২
প্রভাতবেলা প্রতিবেদক ♦ ইকরামুল হোসেন দোয়েল আর নেই। আজ ২৫ ফেব্রুয়ারী শুক্রবার সকাল ৮ টায় তিনি ইন্তেকাল হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দক্ষিণ সুরমার নর্থ ইস্ট হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। আজ বাদ আসর দক্ষিণ সুরমার লাউয়াই জামে মসজিদ প্রাঙ্গনে ইকরামুল হোসেন দোয়েল এর নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।
ইকরামুল হোসেন দোয়েল দক্ষিণ সুরমার জনপ্রিয় চিকিৎসক মরহুম ফয়ছল হোসেন ( ফয়ছল ডাক্তার খ্যাত) এর কনিষ্ঠ ছেলে। দক্ষিণ সুরমার নুরজাহান মেমোরিয়েল মহিলা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা বেগম নুরজাহান দোয়েলেরে গর্ভধারিনী মা। ডা মিফতাহুল হোসেন সুইট এর কনিষ্ঠ ভাই দোয়েল। তিনি দক্ষিণ সুরমার রেল গেইটস্থ ফয়ছল ফার্মেসীর পরিচালক ছিলেন।
৫০ এর কোটা ছুঁই ছুঁই বয়সে ইকরামুল হোসেন দোয়েল পাড়ি জমান পরপারে। স্ত্রী, ৫ সন্তান, ১০ ভাই বোন সহ অসংখ্য আত্মীয় স্বজন বন্ধু বান্ধব গুণগ্রাহী রেখে সদা হাস্যোজ্জল প্রাণোচ্ছল দোয়েল।
ইকরামুল হোসেন দোয়েল কয়েক বছর থেকে দুরারোগ্য ক্যান্সারে ভূগছিলেন। হৃদরোগেও আক্রান্ত ছিলেন তিনি। সদালাপি, হাস্যোজ্জল, মিশুক প্রকৃতির এই মানুষটির ইন্তেকালে এলাকায় এক শোকাবহ পরিবেশ বিরাজ করছে।
ইকরামুল হোসেন দোয়েল এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক প্রভাতবেলা সম্পাদক কবীর আহমদ সোহেল। এক বিবৃতিতে তিনি বলেন, রাব্বে করীম প্রিয় বন্ধুটিকে ক্ষমা করুন। জান্নাতের উচ্চ মাকাম নসিব করুন। স্ত্রী সন্তান ভাই বোন সহ পরিবার পরিজনের ছবরে জামিল ধারনের তৌফিক দান করুন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি