শাহ জালাল জামেয়ায় স্বাধীনতা দিবস পালন

প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০১৭

শাহ জালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়। দিবসের কর্মসূচীর মধ্যে ছিল জেলা প্রশাসন আয়োজিত কুচকাওয়জে জামেয়ার স্কাউট ও রেড ক্রিসেন্ট দলের অংশগ্রহন, জামেয়া ক্যাম্পাসে শিশুদের চিত্রাংকন , কবিতা আবৃতি প্রতিযোগিতা এবং আলোচনা সভা ।
জামেয়ার সাংস্কৃতিক বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেছেন. অনেক ত্যাগের বিনিময়ে পাওয়া স্বাধীনতাকে অর্থবহ করে তুলতে আমাদের ভবিষৎ প্রজন্মকে সত্যিকার অর্থে গড়ে তুলতে হবে। দেশকে এগিয়ে নিতে জাতীয় ঐক্য ও সংহতির প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
জামেয়ার সাংস্কৃতিক বিভাগের আহবায়ক সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মুহাম্মাদ মুহিব আলীর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রিন্সিপাল মুহাম্মাদ মজির উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলেজ ইনর্চাজ সহকারী অধ্যাপক গোলাম রব্বানি, সহকারী প্রধান শিক্ষক মোস্তফা কামাল খান, প্রভাষক আব্দুল্লাহ আল মামুন,সিনিয়র শিক্ষক ওমর ফারুক প্রমুখ।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ফাইয়াজ খান নাহিয়ান, সম্মিলিত দেশাত্ববোধক গান পরিবেশন করেন সৈয়দা আয়মনা হুদা ও তার দল। প্রধান অতিথি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন। মুনাজাত পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল জলিল। বিজ্ঞপ্তি।

সর্বশেষ সংবাদ