সিলেট ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২০
প্রভাতবেলা ডেস্ক:
পারিবারিক কলহের জের ধরে গোপালগঞ্জের মুকসুদপুরে স্ত্রী সাহানা বেগমকে (৫০) কুপিয়ে হত্যা করেছেন স্বামী সামচু শেখ (৬০)। এ সময় কোপের আঘাতে ছেলে মিঠুন শেখও (৩০) গুরুতর আহত হয়েছেন।
সোমবার সকাল ৭টার দিকে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদী গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারটি চরপ্রসন্নদী গ্রামে মজিবর মিয়ার বাড়িতে ভাড়া বাসায় থাকত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের তাতীহাটি গ্রামের সামচু শেখ তার পরিবারের লোকজন নিয়ে দীর্ঘদিন ধরে একই ইউনিয়নের চরপ্রসন্নদী গ্রামের এফ.সি স্কুল সংলগ্ন মজিবর মিয়ার বাসায় ভাড়া থাকতেন।
আজ সোমবার সকাল ৭টার সময় পারিবারিক কলহের জের ধরে ছেলে মিঠুন শেখ ও মা সাহানা বেগমের সঙ্গে সামচু শেখের কথাকাটাকাটি হয়।
এ সময় সামচু শেখ তার স্ত্রী ও ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে পালিয়ে যান। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় মা-ছেলেকে উদ্ধার করে মাদারীপুর জেলার রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাহানা বেগমকে মৃত ঘোষণা করেন এবং মিঠুন শেখকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মুকসুদপুর থানার পরিদর্শক (তদন্ত) খোন্দকার আমিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে।
সাহানা বেগম রাজৈর হাসপাতালে নেয়ার পথে মারা গেছেন। আহত ছেলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় সামচু শেখকে গ্রেপ্তার ও মামলা দায়ের প্রস্তুতি চলছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি