রাজধানীতে চাঁদা না দেয়ায় এলডিপি নেতা মোমেনের উপর আওয়ামী সন্ত্রাসীদের হামলা

প্রকাশিত: 7:50 PM, November 12, 2023

রাজধানীতে চাঁদা না দেয়ায় এলডিপি নেতা মোমেনের উপর আওয়ামী সন্ত্রাসীদের হামলা

ফ্যাসিস্ট আওয়ামীলীগের শীর্ষ নেতা ও এমপি মন্ত্রীদের সাথে যুবলীগের শীর্ষ সন্ত্রাসী অভি।

প্রভাতবেলা প্রতিবেদক♦
আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগের সন্ত্রাসীদের বড় অংকের চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীরা ব্যবসায়ী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) এক নেতার উপর সশস্ত্র হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার ১১ই নভেম্বর ২০২৩ গুলিস্থান, সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট থেকে প্রায় ৫০ মিটার দুরে। হামলার শিকার ঐ ব্যবসায়ীর নাম- মো. রাজু আহমদ মোমেন (৩৮)। তিনি ঢাকার ডেমরা থানার হোল্ডিং নং-৪৩ ডগাইর পশ্চিমপাড়া ডাকঘর সারুলিয়ার মো. নুরুল ইসলাম ও শাহানুর বেগমের পুত্র।
স্থানীয় বিভিন্ন সূত্র থেকে ঘটনার বিবরণে জানা যায়, মো. রাজু আহমদ মোমেন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিনি রাজধানীর ‘গ্রীণ বাংলা কম্পিউটার এর মালিক’। এছাড়া তিনি বিদেশ থেকে মোবাইল এক্সেসরিজ আমদানী করে সেগুলো খুচরা ও পাইকারি বাজারে বিক্রি করে থাকেন। ব্যবসার পাশাপাশি তিনি রাজনীতির সাথেও জড়িত। তিনি ২০১৫ সালের ১৫ই আগস্ট তৎকালিন ক্ষমতাধীন দল আওয়ামী লীগে যোগদান করেন। কিন্তু তাদের অব্যাহত দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজির কারনে তিনি এই দল ত্যাগ করে ২০২০ সালের ১৫ই জুন বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অবঃ) অলী আহমদ প্রতিষ্ঠিত লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)তে যোগদান করেন। এই দলে যোগদানের পর তিনি তার কার্যক্রম দিয়ে দলের শীর্ষ নেতৃবৃন্দের নজর কাড়তে সক্ষম হলে দল তাকে ঢাকা ৫ আসনের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব প্রদান করে।
সূত্র আরো জানায়, তার এই রাজনৈতিক উত্থানে ফ্যাসিস্ট আওয়ামী যুবলীগের এক সন্ত্রাসী গ্রুপ তার উপর চরম ক্ষুব্ধ হয়। তারা তাকে রাজনীতি থেকে সরে যেতে বলে নয়ত তাদেরকে মোটা অংকের চাঁদা দেওয়ার জন্য হুমকী দেয়। এমনকি চাঁদা না দিলে তাকে মেরে ফেলার ও হুমকী দেওয়া হয়।
স্থানীয় ব্যবসায়ীরা জানান মো. রাজু আহমদ মোমেন তার ব্যবসায়িক প্রতিষ্ঠান ‘গ্রীণ বাংলা কম্পিউটার’ যেখানে অবস্থিত সেই গুলিস্থান, সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটস্থ বিশাল পার্কিং এর জায়গাটুকু সন্ত্রাসীরা দীর্ঘদিন থেকে অবৈধ ভাবে দখল করে সেখানে দোকান কোটা নির্মাণ করে লাখ লাখ টাকা লুটে নিতে থাকে।

আওয়ামী যুবলীগের সাইনবোর্ড পাল্টিয়ে সন্ত্রাসী অভি এখন বিএনপি হয়ে নতুন করে সন্ত্রাসী চাদাবাজি ও দখল বানিজ্য শুরু করেছে।

আওয়ামী যুবলীগের সাইনবোর্ড পাল্টিয়ে সন্ত্রাসী অভি এখন বিএনপি হয়ে নতুন করে সন্ত্রাসী চাদাবাজি ও দখল বানিজ্য শুরু করেছে।

এসব ঘটনার বাধা হয়ে দাড়ান ব্যবসায়ি মোমেন। তিনি ২০২২ সালের ১০ই ডিসেম্বর ব্যবসায়িদের সংগঠিত করে এসবের বিরুদ্ধে গণ স্বাক্ষর কর্মসূচী পালন করেন। এক পর্যায়ে ব্যবসায়ি ও এলডিপি নেতা মোমেন এর নেতৃত্বে তীব্র আন্দোলনের মুখে স্থানীয় প্রশাসন ৩৫০টি অবৈধ দোকান উচ্ছেদ করে। এ ঘটনায় ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীরা ব্যবসায়ি রাজু আহমদ মোমেন এর উপর আরো বেশী চরম ক্ষুব্ধ হয়ে পড়ে।
সূত্র জানায়, এসব ঘটনার জের ধরে গতাকাল রাত সাড়ে ১০ টার দিকে ব্যবসায়ি রাজু আহমদ মোমেন তার নিজস্ব ব্যবসা-প্রতিষ্ঠান ‘গ্রীণ বাংলা কম্পিউটার’ থেকে বাসায় ফেরার পথে ঢাকা দক্ষিন যুবলীগের সভাপতি ক্যাসিনো ও মাদক সম্রাট শীর্ষ সন্ত্রাসী ইসমাইল হোসেন সম্রাট এর অনুসারি যুবলীগের চিহিৃত সন্ত্রাসী ইমন, এহসান, অভি ও রাসেল এর নেতৃত্বে তার উপর হামলা চালানো হয়। সন্ত্রাসীরা তার মোটরসাইকেলের গতিরোধ করে ১৫ লাখ টাকা চাঁদা দাবী করে। তিনি চাঁদা দিতে অস্বীকার করলে সন্ত্রাসী অভির নেতৃত্বে তাকে টেনে হিচড়ে একটি গলির ভেতর নিয়ে যাওয়া হয়। একপর্যায়ে তারা তাকে কিল-ঘুষি মারতে থাকে। পরে সন্ত্রাসীরা তাদের সাথে থাকা হকিস্টিক, স্ট্যাম্প ও লোহার রড দিয়ে বেদম পিটাতে থাকে। সন্ত্রাসীদের অব্যাহত মারধরে ব্যবসায়ী রাজু আহমদ মোমেন এর হাত ও পা ভেঙ্গে যায়। এক পর্যায়ে ব্যবসায়ি মোমেন এর দেহ নিস্তেজ হয়ে পড়লে সন্ত্রাসীরা তাকে মৃত ভেবে ফেলে চলে যায়। আশপাশের লোকজন ঘটনাটি দেখলেও সন্ত্রাসীদের ভয়ে কেউ এগিয়ে আসনি। পরে সন্ত্রাসীরা চলে গেলে স্থানীয় লোকজন মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে আহত রাজু আহমদ মোমেনকে জুরাইন পোস্তগোলার আদ্-দ্বীন ব্যারিস্টার রফিক উল হক হাসপাতালে ভর্তি করেন।
আহতের পরিবার সূত্রে জানা যায়, এ ঘটনায় আহত রাজু আহমদ মোমেন এর ভাই মো. সুলতান মিয়া বাদি হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

আরও পড়ুন  নওগাঁয় শহীদ মিনার তৈরিতে নীতিমালার দাবীতে সমাবেশ

 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ