সিলেট ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, জুন ১৫, ২০২১
প্রতিনিধি, ছাতক:
জানা যায়, রোববার বিকেলে লক্ষিবাউর গ্রামের কামরুল ইসলামের ছেলে স্কুল ছাত্র জুম্মান আলীর সাথে একই এলাকার প্রতিবেশী নুর ইসলামের ছেলে নুর মিয়ার বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে জুম্মান আলীর টুকরো ইটের আঘাতে আহত হয় নুর মিয়া। এ ঘটনায় নুর মিয়ার বাবা কামরুল ইসলামের কাছে নালিশ করে। এসময় কামরুল ইসলাম নালিশ কারিকে সান্ত্বনা দেন।
ওইদিন রাত ৮টার দিকে কামরুল ইসলামের বাড়ীর পাশে একটি রাইস মিলের বাঁশের সাথে গলায় ওড়না পেঁছানো অবস্থায় জুম্মানকে পাওয়া যায়। বাড়ীর লোকজন জুম্মানকে রাত পৌনে ১০টার দিকে উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় সচেতন মহলের ধারণা স্কুল ছাত্রকে হত্যা করে বাঁশের সাথে গলায় ওড়না পেঁচিয়ে রাখা হয়েছে।
খবর পেয়ে থানার উপ-পরিদর্শক আতিকুল আলম খন্দকার ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, শিশুর মৃত্যু রহস্যজনক। ময়না তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। সোমবার সকালে ময়না তদন্তের জন্য শিশুর লাশ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি