ছাতকের গোবিন্দগঞ্জ থেকে ডাকাত গ্রেফতার

প্রকাশিত: 3:48 PM, September 6, 2020

ছাতকের গোবিন্দগঞ্জ থেকে ডাকাত গ্রেফতার

প্রভাতবেলা প্রতিবেদক:

সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ বাজার এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত ডাকাত হাফিজ আলীকে (৩০) গ্রেফতার করেছে র‌্যাব-৯ ।

গতকাল শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, স্পেশাল কোম্পানি (ইসলামপুর ক্যাম্প) এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সামিউল ইসলামের নেতৃত্বে একটি আভিযানিক গোবিন্দগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাত হাফিজ আলীকে গ্রেফতার করে ।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন জানিয়েছেন, গ্রেফতারকৃত হাফিজ আলী সিলেটের জালালাবাদ থানার হেংলাকান্দি নোয়াগাও গ্রামের মৃত ওয়াহিদ আলীর পুত্র । ধৃত ডাকাতের বিরুদ্ধে ছাতক থানায় ডাকাতির মামলার ওয়ারেন্ট থাকায় ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ