সিলেট ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:৫৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২০
জর্জিয়া (যুক্তরাষ্ট্র) প্রতিনিধি:
যুক্তরাষ্ট্রের আটলান্টায় স্থানীয় বার্কমার হাইস্কুলে বাংলাদেশ এসোসিয়েশন অফ জর্জিয়া কর্তৃক আয়োজিত ও নির্মিত শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে জর্জিয়া বিএনপি ।
১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারী মাতৃভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন সেই সকল ভাষা শহীদদের স্মরণে পুস্প মাল্য অর্পন করে বিএনপি জর্জিয়ার নেতৃবৃন্দ। এতে সংক্ষিপ্ত বক্তৃতা দেন বিএনপি জর্জিয়ার সভাপতি জনাব নাহিদুল খাঁন সাহেল । তিনি বলেন, বর্তমানে বাংলাদেশের আওয়ামী সরকারের উপর ১৯৫২ সালের সেই পাকিস্তানি প্রেতাত্মা ভর করে রাষ্ট্র পরিচালনা করছে। বাংলাদেশে কোনো বাক স্বাধীনতা নাই , আইনের শাসন নাই , গণতন্ত্র নাই , ভোটের অধিকার নাই। আসুন আমরা আরেকবার ১৯৫২ সালের ভাষা আন্দোলনের চেতনায় জেগে উঠি এবং বাংলাদেশে মানুষের কথা বলার অধিকার ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ হই।
এসময় আরো উপস্থিত ছিলেন জর্জিয়া বিএনপির উপদেষ্টা ও সিনেটর পদপ্রাথী জসিম উদ্দিন , ডিউক খান। পুস্প মাল্য অর্পণ করেন জর্জিয়া বিএনপির সাধারণ সম্পাদক মামুন শরীফ আমজাদ, সহ সভাপতি আরিফ আহমেদ , সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সজল , যুগ্ম সাধাণ সম্পাদক মাহবুব রহমান , সাংগঠনিক সম্পাদক রায়হান আহমেদ রাহী , প্রচার সম্পাদক নুরুল্লাহ ভূঁইয়া নূর , দপ্তর সম্পাদক সায়েদ নাঈম , আইটি সম্পাদক বেলায়েত হোসাঈন রতন , মানবাধিকার সম্পাদক আবু খালেদ , সহ আরো অনেক নেতৃবৃন্দ ।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি