সিলেট ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:৩৯ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২১
প্রভাতবেলা প্রতিবেদক:
সিলেটে বর্ণাঢ্য আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হচ্ছে।
সকাল ৯টায় সিলেট জেলা প্রশাসন প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে বিভাগীয় কমিশনার মশিউর রহমান এনডিসির পুস্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।
পরে জেলা প্রশাসন, জেলা ও মহানগর পুলিশ, জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানায়।
এদিকে দিবসটি উপলক্ষে বিকেল চারটায় সিলেট জেলা পরিষদের আয়োজনে শুরু হবে তিন দিন ব্যাপী ‘বঙ্গবন্ধু উৎসব’। এছাড়া আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কিনব্রীজের নিচে ২৬ মার্চ পর্যন্ত ১০ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি