জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপের টায়ার ১-এ উন্নীত হয়েছে সিলেট

প্রকাশিত: ১১:১৮ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২৪

জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপের টায়ার ১-এ উন্নীত হয়েছে সিলেট

 

তানজীল শাহরিয়ার

 

জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপের টায়ার ১-এ উন্নীত হয়েছে সিলেট।

 

সিলেট জেলা ক্রিকেট দল ৪২তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ খেলেছে সাতক্ষীরায়। নিজেদের ১ম ম্যাচে জামালপুরকে ৩ রানে হারায় সিলেট। কিন্তু, ২য় ম্যাচে এসে ধাক্কা খায় লক্ষ্মীপুরের কাছে, ৯৯ রানের ব্যবধানে হেরে বসে লক্ষ্মীপুরের সঙে।

 

৩য় ম্যাচে মাজেদের বিধ্বংসী ব্যাটিংয়ের সুবাদে পটুয়াখালিকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করে সিলেট। এই ম্যাচ জিতলেও সিলেটকে অপেক্ষা করতে হয়েছে শেষ ম্যাচ পর্যন্ত। কারণ, শেষ ম্যাচে মোকাবেলা করছিলো জামালপুর এবং লক্ষীপুর।

 

জামালপুর ম্যাচ জিতে সিলেটের সমান পয়েন্ট অর্জন করে। তবে, হেড টু হেড সমীকরণে সিলেট জামালপুরের বিপক্ষে জয়ী হওয়ায় সিলেট টায়ার ১-এ উন্নীত হবার যোগ্যতা অর্জন করে।

 

সিলেট দল: মাহবুব হাসান (অধিনায়ক), সাদিকুর রহমান তাজিন, রাহাতুল ফেরদৌস জাবেদ, মিজানুর রহমান সায়েম, তাওহিদুল ইসলাম ফেরদৌস, মাজহারুল হক মাজেদ, কামরুল ইসলাম, আশরাফুল হাসান রিয়াদ, স্বগৌত তালুকদার অর্ক, ইমরান উদ্দীন, মুজাক্কির হোসেন, সফর আলী, কামিল আহমেদ, ফাহাদ আহমদ, আমির সোহেল জয়, আব্দুল আসাদ।

আরও পড়ুন  টাঙ্গাইলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫

 

প্রধান কোচ: মোহাম্মদ রানা মিয়া, সহকারি কোচ: আল ওয়াদুদ সুইট, ম্যানেজার:  রিঙ্কু সরকার।

 

 

 

সর্বশেষ সংবাদ