জাতীয় দল থেকে বাদ পড়লেন চার নারী ক্রিকেটার

প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০১৮

জাতীয় দল থেকে বাদ পড়লেন চার নারী ক্রিকেটার

মাঠে ময়দানে প্রতিবেদকঃ বাংলাদেশ নারী ক্রিকেট দল আগামী ২৮ এপ্রিল দক্ষিণ আফ্রিকা সফরের উদ্দেশ্যে রওনা হবে। সফরকালীন সময়ে স্বাগতিক দলের বিপক্ষে বাংলাদেশ পাঁচটি একদিনের ম্যাচ ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী দল। আসন্ন সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আজ মঙ্গলবার (২৪ এপ্রিল) বাংলাদেশ ক্রিকেট বোর্ড। রোমানা আহমেদ যথারীতি একদিনের অধিনায়ক মনোনীত হয়েছেন। সালমা খাতুনকে ফিরিয়ে দেয়া হয়েছে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব। দীর্ঘ দুই বছর পর জাতীয় দলের অধিনায়কত্ব করবেন দেশের এই সাবেক নাম্বার ওয়ান ক্রিকেটার। রোমানা ও সালমা উভয়েই অল-রাউন্ডার। ক্রিকেটের দুই ফরমেটে নারী দলকে নেতৃত্বে দেবেন দেশের দুই সেরা অল-রাউন্ডার। দলে দুই তরুণ ক্রিকেটার সোবাহানা মোস্তারী বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) এই উদিয়ান ক্রিকেটার প্রথমবারের মত জাতীয় দলের সঙ্গী হবেন।  মুর্শিদা খাতুনের অভিজ্ঞতা খুব সামান্য। বাঁহাতি এই ব্যাটসম্যানকে নিয়ে ভবিষ্যতের নির্ভরযোগ্য কান্ডারীর স্বপ্ন দেখছেন অনেকেই।

আরও পড়ুন  বাংলার বাঘিনীদের কাছে পাকিস্তানের পরাজয়

তবে জাতীয় লীগে ভাল খেলেও বাদ পড়েছেন অল-রাউন্ডার লতা মন্ডল। বাদ পড়াদের তালিকায় আরো আছেন শারমিন সুপ্তা, রিতু মনি ও শায়লা শারমিন। যারা দীর্ঘ সময় জাতীয় দলের হয়ে খেলেছেন।

বাংলাদেশ নারী দল এনিয়ে তৃতীয়বারের মত দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে। দক্ষিণ আফ্রিকার কন্ডিশনকে মাঠায় রেখে জাতীয় দলের এবার অনুশীলন ক্যাম্পের তাবু করা হয়েছে সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। গত ১৫ এপ্রিল শুরু হয় জাতীয় দলের অনুশীলন। চলবে ২৬ এপ্রিল পর্যন্ত। এরপর ঢাকায় ফিরে দল উঠে যাবে দক্ষিণ আফ্রিকা।

বাংলাদেশ নারী দলঃ রোমানা আহমেদ (অধিনায়ক-ওডিআই), সালমা খাতুন (অধিনায়ক-টি-টোয়েন্টি), নিগার সুলতানা জ্যোতি, ফারজানা হক, খাদিজাতুল কুবরা, ফাহিমা খাতুন, জান্নাতুল ফেরদৌস সুমনা, সোবাহানা মোস্তারী, মুর্শিদা খাতুন, নাহিদা আক্তার, পান্না ঘোষ, শারমিন সুলতানা, সুরাইয়া আজমিন ছন্দা, শামিমা সুলতানা ও জাহানারা আলম।

সর্বশেষ সংবাদ