সিলেট ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২০
প্রযুক্তি ডেস্ক:
করোনার বিরুদ্ধে লড়াইয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটার এবং মোবাইল আর্থিক সেবা অ্যাপ স্কয়ারের প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি মহামারি করোনা মোকাবিলায় ১০০ কোটি ডলার দান করছেন।
এক টুইট বার্তায় তিনি এই ঘোষণা দিয়েছেন। জ্যাক ডরসির দেওয়া তথ্য অনুযায়ী, এই অর্থ তার মোট সম্পত্তির ২৮ শতাংশের সমান।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, টুইটারে এই ঘোষণা দিয়ে ডরসি লিখেছেন, ‘প্রয়োজনীয়তা ক্রমবর্ধমান হারে আরও জরুরি হয়ে পড়েছে। তবে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে কোথায় এই বিপুল পরিমাণ এই অর্থ সহায়তা করা হবে এ নিয়ে কিছু জানাননি টুইটার প্রতিষ্ঠাতা।
টুইটার এবং স্কয়ার উভয়ের ৪৩ বছর বয়সী প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জ্যাক ডরসি এই অর্থ স্কয়ারে থাকা তার শেয়ার বিক্রির মাধ্যমে যোগার করবেন। তারপর স্টার্ট স্মল ফাউন্ডেশনের মাধ্যমে এই অর্থ মহামারি করোনাভাইরাস মোকাবিলায় খরচ করা হবে।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি