সিলেট | |
প্রকাশিত: 11:48 PM, March 25, 2018
মাঠে ময়দানে ডেস্ক: বল টেম্পারিংয়ে অভিযুক্ত অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভেন স্মিথকে একটি টেস্টে নিষেধাজ্ঞা দিয়েছে আইসিসি। যদিও এই টেস্টের মাঝ পথেই তিনি নেতৃ্ত্ব থেকে সরে দাঁড়িয়েছেন।
আইসিসি স্মিথের ওপর অভিযোগ এনে জানিয়েছে, তিনি খেলার স্প্রিটের ওপর আঘাত করেছেন।
আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন স্মিথকে ম্যাচ ফি’র শতভাগ অর্থ জরিমানা করেন। আর তার নামের পাশে চারটি ডিমেরিট পয়েন্ট দেন।
নির্দিষ্ট দুই বছরের মধ্যে চারটি ডিমেরিট পয়েন্ট পেলে এক টেস্ট অথবা সীমিত ওভারের দুটি ম্যাচে নিষেধাজ্ঞা হয় (যে ম্যাচ আগে হবে সেটিই গন্য হবে)। আর স্মিথ যেহেতু এক কারণেই চার ডিমেরিট পয়েন্ট পেয়েছেন ফলে তাকে পরের টেস্টে দেখা যাবে না।
আগামী ৩০ মার্চ থেকে জোহার্নেসবার্গের ওয়ান্ডারেসে চতুর্থ টেস্ট অনুষ্ঠিত হবে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি