তারেক রহমানের হস্তক্ষেপ চেয়েছেন সিলেটের বিক্ষুদ্ধ ছাত্রনেতারা

প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ণ, জুন ২০, ২০১৮

প্রভাতবেলা প্রতিবেদকঃ বিক্ষোভ ও অসন্তোষে উত্তাল সিলেট।  সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি বাতিলের দাবীতে পদবঞ্চিত বিক্ষুদ্ধ ছাত্রদল নেতাকর্মীরা রাজপথে নেমেছে।

 

যারা দীর্ঘ দিন ধরে আন্দোলনে সংগ্রামে অংশ নিয়ে, জেল জুলুম গ্রেফতার নির্যাতন সহ্য করে এবং দলের কর্মকান্ডে সক্রিয়ভাবে অংশ নিয়েছে তাদেরকে যথাযথ মূল্যায়ন করা হয়নি বলে মন্তব্য করেছেন পদবঞ্চিত বিক্ষুদ্ধ ছাত্রদল নেতাকর্মীরা।

 

সিলেট মহানগর ও জেলা ছাত্রদলের নবগঠিত কমিটি পুনরায় মূল্যায়ন করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপ প্রত্যাশা  করেছেন বিক্ষুদ্ধ ছাত্রদল নেতাকর্মীরা।

 

নব গঠিত কমিটিকে ভারসাম্যহীন ঘোষণা করে অবিলম্বে এই পকেট কমিটি বাতিল দাবি করে ত্যাগী, শিক্ষিত ও যোগ্যদেরকে নিয়ে কমিটি গঠনের দাবী জানানো হয় সমাবেশে।

 

বুধবার (২০জুন) পদবঞ্চিত বিক্ষুদ্ধ ছাত্রদল নেতাকর্মীরা নগরীতে বিক্ষোভ মিছিল করে। মিছিলটি নগরীর সন্ধ্যাবাজার থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে এক সমাবেশ করে।

আরও পড়ুন  খাগড়াছড়িতে রোববার সকাল-সন্ধ্যা হরতাল

 

সমাবেশে বক্তারা বলেন, ‘অছাত্র স্কুলের গন্ডি পেরোতে না পাড়া ভারসাম্যহীন, ছিনতাইকারী ও অযোগ্যদের দিয়ে ব্যক্তিস্বার্থ হাসিলের উদ্দেশ্যে কেন্দ্রকে প্রভাবিত করে এ কমিটি গঠন করা হয়েছে। যা জাতীয়তাবাদের গঠনতন্ত্রের পরিপন্থি’।

 

সভার বক্তারা আরো বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে চলমান আন্দোলন নস্যাৎ করার জন্য এই ষড়যন্ত্র’।

 

বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাজিব আহসানের নিঃশর্ত মুক্তি দাবী করেন।

 

আগামী সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের সাংগঠনিক কার্যক্রম দূর্বল করার জন্য এক নব্য শিল্পপতি তার কালো টাকার দাপটে ত্যাগী, শিক্ষিত ও যোগ্যদের বাদ দিয়ে অযোগ্য, অছাত্র, বিবাহিত, মৎস্য ব্যবসায়ী, চাকুরীজীবী, প্রবাসী, ব্যবসায়ীদের নিয়ে এ কমিটি গঠন করেছে বলে বক্তব্যে বলেন পদবঞ্চিত বিক্ষুদ্ধ ছাত্রদল নেতাকর্মীরা।

 

মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আশরাফ উদ্দিন রুবেলের সভাপতিত্বে ও এম. সি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক বদরুল আজাদ রানা এবং নব গঠিত কমিটির সদ্য পদত্যাগী যুগ্ম সম্পাদক শাকিলুর রহমান যৌথ পরিচালনায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন  ঝিনাইদহে চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি’র ইফতার মাহফিল

 

সে সময় আরো উপস্থিত ছিলেন নব গঠিত কমিটির সদ্য পদত্যাগী সিলেট জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি নজরুল ইসলাম, সহ সভাপতি মাশরুর রাসেল, শিহাব খান, সোহেল রানা, যুগ্ম সম্পাদক সোহেল ইবনে রাজা, আনোয়ার হোসেন রাজু, সহ সাংগঠনিক মহিবুল মজিদ চৌধুরী মহিব, জাহেদ আহমদ, ইমরুল হোসেন হিমেল, লোকমান হোসেন, কামরান আহমদ, রানা আহমদ রুস্তম, সেলিম আহমদ, আব্দুস সালাম, মঞ্জু আহমদ, আব্দুল করিম, বাবুল মিয়া, তৌহিদ আহমদ, লিটন খান, সেলিম মিয়াসহ আরো অনেকে।

 

সর্বশেষ সংবাদ