তারেক রহমানের ২ বছরের কারাদণ্ড

প্রকাশিত: 2:48 PM, February 4, 2021

তারেক রহমানের ২ বছরের কারাদণ্ড

প্রভাতবেলা ডেস্ক:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তির দায়ে এক হাজার কোটি টাকার মানহানি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ১০ হাজার টাকা জরিমানাসহ অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে নড়াইলের আমলি আদালতের বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমাতুল মোর্শেদা এই রায় দেন।

আলোচিত এই মামলার বাদী ছিলেন কালিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও আওয়ামী লীগের কর্মী বেন্দারচর গ্রামের শাহজাহান বিশ্বাস।

মামলায় এজাহারে বলা হয়, ২০১৪ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে ইংল্যান্ডের ইস্ট লন্ডনের এন্ট্রিয়াম ব্যাংকওয়েট হলে যুক্তরাজ্য বিএনপির এক সভায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘রাজাকার ও পাকবন্ধু’ বলেন। তাছাড়া অনেক আপত্তিকর ও কুরুচিপূর্ণ বক্তব্য দেন। আসামির এমন বক্তব্যে বাদীসহ বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্বপক্ষের জনগণ বিস্মিত হয়েছে। বক্তব্যটি মানহানিকর ও মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত অপচেষ্টার সামিল। তারেক জিয়ার এই বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের স্বপক্ষের জনগণের এক হাজার কোটি টাকার মানহানি ঘটেছে। ওই সময় তারেক রহমানের এই বক্তব্য বিভিন্ন মিডিয়ায় প্রচারিত ও প্রকাশিত হয়।

আরও পড়ুন  সেই প্রিয়তির জামিন বাতিল

পরবর্তীকালে ওই ঘটনায় বীর মুক্তিযোদ্ধা ও কালিয়া উপজেলা আওয়ামী লীগের সক্রিয় কর্মী শাহজাহান বিশ্বাস আলোচিত এই মামলাটি দায়ের করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ