সিলেট | |
প্রকাশিত: 10:12 PM, July 18, 2016
নবীগঞ্জ উপজেলার যুব মহিলাদের মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ কোর্স সোমবার শেষ হয়েছে। সমাপনী দিনে উপজেলা শিক্ষা একাডেমী প্রাঙ্গণে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। সনদপত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট-হবিগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেন, বর্তমান সরকার দেশ ও জনগণের উন্নয়নে কাজ করে যাচ্ছে। বিশেষ করে নারীদের অগ্রাধিকার দিয়ে তাদের স্বাবলম্বী করতে বিভিন্ন উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে। অন্ধকার প্রকোষ্ট থেকে নারীদের আলোর পথ দেখিয়ে চলেছে।
নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইউপি চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক রিজভী আহমদ খালেদ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মুহাম্মদ মনিরুল ইসলাম, মহিলা আওয়ামীলীগ সভানেত্রী দিলারা বেগম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিজ্ঞপ্তি

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি