পেগাসাসকে গুঁড়িয়ে দিয়ে মোহামেডানের জয়

প্রকাশিত: 8:00 PM, January 18, 2024

পেগাসাসকে গুঁড়িয়ে দিয়ে মোহামেডানের জয়

তানজীল শাহরিয়ার : সারাদেশে তীব্র শীতের প্রভাব পড়েছে সিলেটেও। মাহা ১ম বিভাগ ক্রিকেট লীগ ২০২৩-২৪’র খেলা টানা ২য় দিনেও ঘন কুয়াশার কারণে বিলম্বে শুরু হয়েছে। নির্ধারিত সময়ের পরে শুরু হওয়ায় ম্যাচটি ৪০-অভারের খেলা হবে সিদ্ধান্ত হয়।

 

 

টসে জয়লাভ করে শক্তিশালী মোহামেডানকে ব্যাট করার আমন্ত্রণ জানায় ইয়াং পেগাসাস। তবে সাদাকালো শিবিরের ব্যাটাররে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাট চালিয়ে পেগাসাসের বোলারদের চাপে ফেলে দেন। ২৫ রানে যখন ১ম উইকেট পড়েছে, তখন মাত্র ২.৩ অভার হয়েছে।

 

 

১৫.১ অভারেই ১০০ রান তোলে মোহামেডান। আনু এবং অর্ক ২য় উইকেটে ৭৫ রান যোগ করেন। ৩য় উইকেটে ৪১, ৪র্থ উইকেটে ৪০ রান আসে। এই জুটিগুলোতে দ্রুত রান তোলার প্রধান কারিগর ছিলেন অমিত, এক প্রান্তে তিনি পেগাসাসের বোলারদের ওপর চড়াও হয়ে ব্যাট করেছেন।

 

 

অমিতের সঙে তাল মিলিয়ে তাইবুর রহমান, এবং নবাবও দ্রুত রান তুলেছেন।

আরও পড়ুন  'ক্যাপ্টেনস নকে' সিরিজে সমতা ফেরালো টাইগাররা!

 

 

নির্ধারিত ৪০ অভার শেষে মোহামেডানের স্কোর দাঁড়ায় ২৪৪/৫, অমিত মাত্র ৬৪ বলে ৭০ রানের অনবদ্য ইনিংস খেলে অপরাজিত ছিলেন। অর্ক লিগে তার ২য় অর্ধশতক তুলে নিয়েছেন। ৫২ রান করেছেন এই ব্যাটার। অপেনার আনু ৩৯ বলে ৪৪, তাইবুর রহমান ২৫ বলে ২০, নবাব ১৩ বলে ১৮ রান করেন।

 

 

পেগাসাসের দীপন ৪২ রান দিয়ে ৩টি উইকেট লাভ করেন। রাহিম এবং ইমন ১টি করে উইকেট পেয়েছেন।

 

 

মাত্র ১ রানে দুই অপেনারকে হারিয়ে শুরুতেই বিপর্যয়ে পড়ে পেগাসাস। ৩য় উইকেটে ২৪ রান যোগ হলেও বালির বাঁধের মত পেগাসাসের ব্যাটিং লাইন আপ ধ্বসে পড়ে। মাত্র ১৮.২ অভারে ৬০ রানে অলআউট হয় পেগাসাস।

 

 

সৌরভ (১৩) এবং ইমরান (১১) ছাড়া বাকি ব্যাটারদের কেউই দুই অঙ্কের দেখা পাননি।

 

 

মোহামেডানের পেসার আবিদ ২৭ রান দিয়ে ৩টি, কামিল এবং মুজাক্কির ২টি করে, অনূপ, তাইবুর রহমান, সুহাদুল ইসলাম ১টি করে উইকেট লাভ করেন।

আরও পড়ুন  সুনামগঞ্জ পৌর মেয়র তাবাসসুম !

 

১৮৪ রানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে ঐতিহ্যবাহী মোহামেডান।

 

 

ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরষ্কার লাভ করেন মোহামেডানের অমিত।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ