সিলেট | |
প্রকাশিত: 6:38 PM, March 19, 2020
মাঠে ময়দানে ডেস্ক:
একের পর এক দুঃসংবাদ দিয়ে যাচ্ছে বৈশ্বিক মহামারি আকার ধারণ করা নভেল করোনা ভাইরাস। এর আঘাতে কাঁপছে গোটা বিশ্ব। স্থবিরতা বিরাজ করছে বিশ্ব ক্রীড়াঙ্গনে। এবার করোনা ভাইরাসের কারণে সব ধরনের ক্রিকেট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (১৯ মার্চ) মিরপুরে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের ক্রিকেট স্থগিতের ঘোষণা দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
সব ধরণের ক্রিকেট স্থগিত করার পাশাপাশি ক্রিকেটারদের সতর্কবার্তা দিয়েছেন পাপন। করোনার বর্তমান ভয়ংকর পরিস্থিতিতে ক্রিকেটারসহ বোর্ডে কর্মরত সবাইকে বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। পাপন বলেন, ‘পরিস্থিতি কিন্তু প্রতিদিন পরিবর্তন হচ্ছে। আমাদের নিজেদের আগে সচেতন হতে হবে। এটা করতে গিয়ে আমরা যা যা করণীয় সেটা করছি। প্রত্যেককে যতটা সম্ভব বাসা থেকে না বের হওয়া উচিত। এই বার্তাটা সবার জন্য। শুধু ক্রিকেটারদের নয়, যারা বোর্ডে আছে তাদের জন্যও প্রযোজ্য। জরুরী কাজ ছাড়া তারা যেন বের না হয়।’
বিসিবি সভাপতি আরও বলেন, ‘খেলোয়াড়রা না পারতে যেন বাইরে না যায় এবং অন্য কারো সংস্পর্শে যতটা সম্ভব কম আসে। আমি বলছি না একেবারে লক ডাউন করে দিতে। করতে পারলে ভালো হতো। ওদেরকে সাবধানে থাকতে হবে। সবার জন্য একটাই কথা, জিনিসটাকে হালকা করে নেয়ার সুযোগ নেই। কাজেই আমাদের সচেতন হতে হবে।’
শুধু খেলোয়াড়দেরই নয়, করোনা থেকে বাঁচতে দেশের সকল সাধারণ মানুষকে সচেতন হতে বলেছেন বোর্ড সভাপতি। তিনি বলেন, ‘আমরা মনে করি এটা শুধু খেলোয়াড়দের জন্য না বরং প্রত্যেকটি সাধারণ মানুষের এই ব্যাপারে সচেতন হওয়া উচিত। আমাদের যা করণীয় সেটা আমরা করছি। সরকার যতটা সম্ভব করছে। তবে আমাদের আরও সতর্ক থাকতে হবে।’
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি