সিলেট | |
প্রকাশিত: 1:01 PM, October 6, 2020
মাঠে ময়দানে ডেস্ক:
মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়ে জীবন-মৃত্যুর সঙ্গে লড়ছিলেন আফগান ব্যাটসম্যান নাজিব তারাকাই। সেই লড়াইয়ে শেষ পর্যন্ত হারই মানতে হলো তাকে। মঙ্গলবার তার মৃত্যুর তথ্য দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।
শুক্রবার নানগারহার প্রদেশের পূর্বাঞ্চলে সড়ক দুর্ঘটনার মর্মান্তিকভাবে আহত হন আফগান ওপেনার তারাকাই। রাস্তা পারাপারের সময় তাকে ধাক্কা দেয় একটি গাড়ি। দ্রুত একটি হাসপাতালে ভর্তি করার পর থেকেই ছিলেন আইসিইউতে। অবস্থার উন্নতির জন্য অস্ত্রোপচার করা হলেও তারাকাই আর সাড়া দেননি।
তার অবস্থা খুব সঙ্কটাপন্ন বলেই আফগান ক্রিকেট বোর্ডের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নাজিম জার আব্দুলরাহিমজাই কয়েক দিন আগে বলেছিলেন, ‘তার অবস্থা ভালো নয়, চিকিৎসকরাও একই কথা বলেছেন। তাই আমরা বলতে পারছি না, তার ভাগ্যে কী আছে।’
তারাকাই আফগান ক্রিকেট দলের হয়ে অভিষেক করেছেন ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে, বাংলাদেশের বিপক্ষে। এর পর জাতীয় দলের হয়ে ১২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন, সঙ্গে ১টি ওয়ানডেতেও খেলেছেন এই ওপেনার। টি-টোয়েন্টিতে একটি হাফসেঞ্চুরিসহ তার রান ২৫৮।
তারাকাই সর্বশেষ প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছেন গত মাসে শাপাগিজা প্রিমিয়ার লিগে। আইনাক নাইটসের হয়ে ৩২ রান তুলেছিলেন। সর্বশেষ বাংলাদেশের বিপক্ষেই ২০১৯ সালের সেপ্টেম্বরে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি