সিলেট | |
প্রকাশিত: 1:10 PM, June 11, 2020
প্রভাতবেলা প্রতিবেদক:
শুরু হয়েছে বাজেট অধিবেশন। প্রতি বছরের মতো এবারও অধিবেশন পরিচালনার জন্য পাঁচজন প্যানেল সভাপতি মনোনয়ন দিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
এবারের অধিবেশনে জাতীয় সংসদের প্যানেল স্পিকার মনোনীত হয়েছেন সুনামগঞ্জ-৫ আসনের সাংসদ মহিবুর রহমান মানিক।
প্রতি বছরের মতো এবারও অধিবেশন পরিচালনার জন্য পাঁচজন প্যানেল সভাপতি মনোনয়ন দিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এবারের প্যানেলে রয়েছেন সুনামগঞ্জ-৫ আসনের এমপি মহিবুর রহমান মানিক।
বুধবার (১০ জুন) বিকেল ৫টার পর অধিবেশনের শুরুতেই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সংসদ পরিচালনার জন্য সহযোগিতা চেয়ে স্পিকার বাজেট অধিবেশনের জন্য প্যানেল সভাপতি মনোনয়ন দেন।
এবারের বাজেট অধিবেশনের প্যানেল সভাপতিরা হলেন মুহাম্মদ ফারুক খান, এ বি তাজুল ইসলাম, মহিবুর রহমান মানিক, কাজী ফিরোজ রশীদ ও বেগম মেহের আফরোজ।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি