প্রতি ম্যাচে জার্মানির কাছে সৌদি’র হার

প্রকাশিত: 12:25 PM, June 9, 2018

 মাঠে ময়দানে ডেস্কঃ প্রতি ম্যাচে সৌদি আরবকে হারিয়েছে জার্মানি। সৌদির বিরুদ্ধে জার্মানরা জিতেছে ২-১ গোলে। আগের ম্যাচে অস্ট্রিয়া কাছে হারে জার্মানদের এই জয় তুষ্ট করতে পারেনি।

প্রতিপক্ষের একাধিক আক্রমণ প্রতিহন করেছেন গোলরক্ষক আন্দ্রে টের-স্টেগান। পেনাল্টি সেভ করেছে। তানাহলে এই ম্যাচ জেতা কঠিন হয়ে যেত বিশ্ব চ্যাম্পিয়নদের।

বিশ্বকাপের মূল লড়াইয়ের আগে এই জয়কে জার্মানদের জন্য ভালো প্রস্তুতি বলা যায় না। চ্যাম্পিয়নদের মতো খেলছে না জার্মানরা।

 

নিজেদের শতভাগ দিতে পারছে না মাঠে। অস্ট্রিয়ার কাছে হার। সৌদির বিরুদ্ধে ২-১ জয়। এটা চ্যাম্পিয়নদের খেলা নয়।

 

ম্যাচের ৮ মিনিটে টিমো ওয়ের্নারের গোলে এগিয়ে যায় জার্মানি। এরপর প্রথমার্ধের খেলা শেষ হওয়ার দুই মিনিট আগে দ্বিতীয়বার এগিয়ে যায় তারা। তবে প্রথমার্ধে দুই গোলে এগিয়ে যায় জার্মানি।
দ্বিতীয়ার্ধে সৌদি আরব একাধিক সুযোগ পায়। জার্মানির ডিফেন্স ভেঙ্গে দিয়ে বল নিয়ে ছুটে যায় ডি বক্সে। টের স্টেগান পেনাল্টি সেভ করে দলকে ড্রয়ের হাত থেকে রক্ষা করেন।

আরও পড়ুন  নখদন্তহীন অধিনায়কত্বে টাইগারদের সিরিজ পরাজয়

ওয়ের্নার, মুলার, মারিও গোমেজরা অনেক সুযোগ তৈরি করেও শেষ পর্যন্ত নায়ক হতে পারেননি। গোলের খেলায় এগিয়ে যেতে পারেননি যেমনটা প্রত্যাশা করা হয়েছিল।

অন্য প্রীতি ম্যাচে জয় পেয়েছে ক্রোয়েশিয়া, ইরান ও সুইজারল্যান্ড। ক্রোটরা ২-১ গোলে সেনেগাল, ইরান ১-০ গোলে লিথুনিয়া ও সুইসরা ২-০ গোলে হারায় জাপানকে।

সর্বশেষ সংবাদ