সিলেট | |
প্রকাশিত: 12:03 PM, January 25, 2020
মাঠে ময়দানে ডেস্ক:
বঙ্গবন্ধু গোল্ড কাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বুরুন্ডির বিপক্ষে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফিলিস্তিন। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আজ (শনিবার, ২৫ জানুয়ারি) বিকাল ৫ টায় শুরু হবে ম্যাচটি।
আমন্ত্রণমূলক এই জাতীয় টুর্নামেন্টের ইতিহাসে দুইবার শিরোপা জয়ের রেকর্ড আছে কেবল মালয়েশিয়ার। ১৯৯৬-৯৭ এর পর ২০১৫ সালে শিরোপা জেতে তারা। এছাড়া আর কোন দলই একাধিক শিরোপা জিততে পারেনি। এবারের ৬ষ্ঠ আসরে ফিলিস্তিনের সামনে রয়েছে ইতিহাস তৈরির সুযোগ। গতবারের শিরোপা জয়ের পর এবার আবারও ফাইনাল মঞ্চে উঠল তারা। সেমিফাইনালে তারা সিশেলসকে এক গোলে হারিয়েছে।
অপরদিকে, বুরুন্ডি প্রথমবারের মতো অংশ নিয়ে এ টুর্নামেন্টের ফাইনালে উঠেছে। তাদেরও লক্ষ্য থাকবে শিরোপা জিতে ইতিহাস সৃষ্টি করা। বুরুন্ডির চেয়ে ফিফা র্যাংকিংয়ে ৫০ ধাপ এগিয়ে রয়েছে ফিলিস্তিন। যদিও এই টুর্নামেন্টে ফিলিস্তিনের চেয়ে ভালো খেলা উপহার দিয়েছে এই বুরুন্ডি।
‘এ’ গ্রুপ থেকে ফিলিস্তিন ও বাংলাদেশ সেমিফাইনালের টিকিট পায়। আর ‘বি’ গ্রুপ থেকে আসে বুরুন্ডি ও সিশেলস। বুরুন্ডির কাছে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নেয় স্বাগতিক বাংলাদেশ। গ্রুপ পর্বে মরিশাসকে ৪-১ ও সিশেলসকে ৩-১ গোলে হারানোর পর সেমিফাইনালে বাংলাদেশকে ৩-০ গোলে বিধ্বস্ত করে বুরুন্ডি।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি