সিলেট ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২০
মাঠে ময়দানে ডেস্ক:
বঙ্গবন্ধু টি-টুয়েন্টি টুর্নামেন্ট ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। তবে চোটের কারণে এখন পর্যন্ত টুর্নামেন্টে অংশ নেননি জাতীয় দলের সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন তিনি। মাঝপথে এ টুর্নামেন্ট খেলবেন তিনি। মাশরাফিকে দলে নিয়েছে সাকিব-মাহমুদউল্লাহর জেমকন খুলনা।
বঙ্গবন্ধু টি-টুয়েন্টি টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টুয়েন্টি টুর্নামেন্টে অংশ নেওয়ার আগে ফিটনেস টেস্ট দিতে হয়েছে মাশরাফিকেও। সেখানে ভালোভাবেই ফিটনেস টেস্টে পাশ মার্ক তুলেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। ফলে টুর্নামেন্টে অংশ নিতে আর কোনো বাধা নেই তার। ফিটনেস পরীক্ষায় পাস করার পরই দল নিশ্চিত হলো তার।
গত মার্চের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে বাংলাদেশ। মাশরাফিরও আর প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলা হয়নি। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে যে অধিনায়কত্ব ছাড়লেন, এরপর আর ক্রিকেট মাঠেই নামা হয়নি মাশরাফি বিন মুর্তজার। এমনকি দূরে ছিলেন অনুশীলন-প্রস্তুতি থেকেও। বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে অংশ নেওয়ার আগে অবশ্য গত কয়েকদিন নিজেকে প্রস্তুত করেছেন মাশরাফি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি