সিলেট ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৭:২৬ অপরাহ্ণ, মে ১, ২০২৪
বুধবার (০১ মে) বিকেলে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিকদল আয়োজিত এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, দুঃখ হয় যখন প্রধানমন্ত্রী বলেন, ‘বাম-ডান একসাথে হয় সরকার সরানোর চেষ্টা করছে। অতি বাম-অতি ডান নয়। কি এমন ঘটেছে যে আমাদের উৎখাত করতে চায়?’ আজকে সব মানুষ মনে করছে তাদের অধিকার লুট করা হয়েছে, কেড়ে নেওয়া হয়েছে বাকস্বাধীনতা। তিনি (প্রধানমন্ত্রী) বলছেন, আমাদের অপরাধ কি? আপনাদের অপরাধ হলো আপনারা জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছেন। ডামি নির্বাচনের মাধ্যমে দেশ পরিচালনা করছেন। আপনাদের অপরাধ হলো লুটপাট করে দেশকে অর্থনৈতিকভাবে ফোকলা বানিয়ে ফেলেছেন।
ফখরুল বলেন, চলমান আন্দোলন বিএনপির একার সংগ্রাম নয়, সকলের। আমরা জনগণের অধিকার পুণঃপ্রতিষ্ঠা করতে চাই। শ্রমিকরা আজ পদে পদে লাঞ্ছিত হচ্ছে। তাদের সন্তানরা ভালো স্কুলে লেখাপড়া করতে পারে না, ভালো খেতে পারে না। আর এই বৈষম্য সৃষ্টি করেছে সরকার।
সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র্যালি নয়াপল্টন থেকে শুরু হয়ে বিজয়নগর হয়ে পল্টন মোড় ঘুরে দৈনিকবাংলা হয়ে ফকিরাপুল মোড় হয়ে আরামবাগ ঘুরে পুনরায় নয়াপল্টন বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়। তীব্র তাপদাহে উপেক্ষা করে বিপুলসংখ্যক নেতাকর্মী সমাবেশে অংশ নেন।
এই সরকারের পায়ের তলায় মাটি নেই, অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর। পুলিশ ও প্রশাসনের ওপর ভর করে ক্ষমতায় টিকে আছে সরকার। বিএনপির নেতাকর্মীদের জেলে পুরে, সাজা দিয়ে স্মার্ট বাংলাদেশ গড়েছে সরকার। মে দিবসের অঙ্গীকার, রুখতে হবে স্বৈরাচার।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম বলেন, সরকারের পক্ষে কেউ নেই, প্রধানমন্ত্রী নিজেই বলেছেন ডান-বাম এক হয়ে গেছে। জিনিসপত্রের দাম কমছে না শুধু বাড়ছেই। কারণ সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়নি, প্রশাসনের মাধ্যমে ক্ষমতায়। তাই তাদের সুবিধা দিতেই ব্যস্ত। সরকার জোর করে ক্ষমতায় টিকে আছে। আওয়ামী লীগের হাত থেকে দেশকে মুক্ত করতে হলে একসাথে রাজপথে সকলের নামা ছাড়া বিকল্প নেই।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি