ব্রাদার্সকে হারিয়ে অবনমন এড়ালো ইয়াং পেগাসাস!

প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৪

ব্রাদার্সকে হারিয়ে অবনমন এড়ালো ইয়াং পেগাসাস!

 

তানজীল শাহরিয়ার

 

মাহা ১ম বিভাগ ক্রিকেট লীগ ২০২৩-২৪’র শেষ রাউন্ড চলছে। নিজেদের শেষ ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন ক্লাবকে ৫ রানে হারিয়ে লিগে টিকে থাকলো ইয়াং পেগাসাস ক্লাব।

 

টসে জয়লাভ করে ইয়াং পেগাসাস প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। প্রথম অভারেই ব্রাদার্সের অফ স্পিনার সামাদ রাহিমকে সাজঘরে ফিরিয়ে দেন। এরপর দলীয় ২১ রানে পরপর ২ উইকেট হারায় ব্রাদার্স। নিয়মিত বিরতিতে উইকেট খুইয়ে ১৫শ অভার শেষে ৬ উইকেট খুইয়ে মাত্র ৬৬ রান তুলেছিলো ইয়াং পেগাসাস।

 

৭ম উইকেটে ৩৩ রান আসায় একশো রান পেরুতে সমর্থ হয় পেগাসাস। ৯-এ নেমে আবুল হাসনাত ক্যামিও ইনিংস খেলে বোলিং করার মত পুঁজি এনে দেন দলকে।

 

২৪.৫ অভারে সব উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করে ইয়াং পেগাসাস।

 

আবুল হাসনাত মাত্র ২৬ বলে ২৮ রান করেন। আবেদিন নুফাতও ২৮ রান করেছেন, তবে তিনি বল খেলেছেন ৩৫টি। দীপু ১৬ বলে ১৭ রান করেন। হাসান ১৫ রান করেছেন। অতিরিক্ত খাত থেকে এসেছে ১৬ রান।

আরও পড়ুন  ব্লু নবাগতকে ২৪ রানে হারিয়েছে ইয়াং ভিক্টর

 

ব্রাদার্সের দুই বোলার — আবির এবং সামাদ ৪টি করে উইকেট লাভ করেছেন। আবির ৬ অভার বল করে দিয়েছেন ৩২ রান, সামাদ ১০ অভার বোলিং করে খরচ করেছেন ৫১ রান। সাদিক এবং নাঈম ১টি করে উইকেট পেয়েছেন।

 

১৩৭ রান করার লক্ষ্য নিয়ে খেলতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে ব্রাদার্স। একপ্রান্তে বাপ্পা আস্থার সঙে ব্যাট করলেও অন্য প্রান্তে চলছিলো আসা-যাওয়ার মিছিল! ৬ষ্ঠ অভারে ব্রাদার্সের যখন ৩য় উইকেটের পতন হয় তখন স্কোরবোর্ডে রান ছিলো ১০!

 

৪র্থ উইকেটে ২৯ রান যোগ হলে পায়ের তলায় যেন কিছুটা মাটি ফিরে পায় ব্রাদার্স। তবে কোনো ব্যাটারই লম্বা ইনিংস খেলতে পারেননি। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ব্রাদার্স।

 

১১১ রানে ৯ম উইকেট খোয়ানোর পর দিব্য’র সামনে হিমালয় জয়ের মতই কঠিন হয়ে উঠেছিলো নিজের দলকে জয়ের বন্দরে পৌঁছে দেওয়া। দিব্য শেষ পর্যন্ত অপরাজিত থেকে গেলেও অলআউট হয়ে যায় ব্রাদার্স।

আরও পড়ুন  রাজনগরে চুরি-ডাকাতি রোধে ‘পুলিশ জনতার যৌথ পাহারা’

 

৩০.২ অভারে সব উইকেট খুইয়ে ১৩১ রান তুলে ম্যাচ শেষ করে ব্রাদার্স।

 

বাপ্পা ২৯, দিব্য ২৮ (অপরাজিত), রুমেল ১৯ রান করেন। বাকি ৮ ব্যাটারের সম্মিলিত সংগ্রহ ছিলো ২৫ রান!

 

দীপু ৬.২ অভার করে মাত্র ১৬ রান দিয়ে ৪টি উইকেট শিকার করেন। রাহিম ৩টি, সাইমন ২টি, জাভেদ ১টি উইকেট লাভ করেন।

 

ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ইয়াং পেগাসাসের দীপু।

 

এই ম্যাচ জয়ের ফলে লিগে টিকে থাকা নিশ্চিত করেছে ইয়াং পেগাসাস। ম্যাচ হারা ব্রাদার্স আছে অবনমনের শঙ্কায়, শেষ ম্যাচে শক্তিশালী বঙ্গবীর অগ্রগামীর মোকাবেলা করবে তারা। সেই ম্যাচে হারলে ২য় বিভাগে অবনমন হবে দলটির।

 

সর্বশেষ সংবাদ