সিলেট ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৩
টসে জিতে ব্যাট করতে নেমে আজ ধীরে-সুস্থেই খেলা শুরু করেছিলেন লিটন-তামিম। এ দুইজন প্রথম ৫ ওভারে স্কোরবোর্ডে তুলেন ১০ রান। লিটন তো রানের খাতা খুলতেই খেলেন ১৪ বল। তবে এরপরই হাত খুলে খেলা শুরু করেন দুইজন। ফলশ্রুতিতে গড়েছেন দুর্দান্ত রেকর্ড।
এদিকে রেকর্ড জুটি গড়ার পথে তামিম তুলে নিয়েছেন নিজের ক্যারিয়ারের প্রথম অর্ধশতক। তবে ৪৪ বলে ফিফটির দেখা খেলেও নিজের ইনিংসটাকে বড় করতে পারেননি তিনি। ৪৩ বলে ৫ চার এবং ৩ ছয়ে ৫১ রান করে কুলদীপ যাদবের বল সুইপ করতে গিয়ে লেগ বিফোর উইকেটের শিকার হয়ে সাজঘরে ফিরেন তিনি।
এদিকে ৯৩ রানে তামিম সাজঘরে ফেরার পরই বাঁধে বিপত্তি। এরপর দ্রুত তিন উইকেট হারায় টাইগাররা। ব্যক্তিগত ৮ রানে জাদেজার বলে লেগ বিফোর উইকেট হয়ে অধিনায়ক শান্ত আউট হবার পর দলীয় ১২৯ রানে সাজঘরে ফিরেন মেহেদী মিরাজও। আউট হবার আগে তিনি করেছেন ৩ রান।
এরপর বাংলাদেশের দলীয় সংগ্রহ ২৫৬ রান পর্যন্ত পৌঁছেছে রিয়াদের কল্যাণে। অভিজ্ঞ এই ব্যাটার শেষ দিকে দেখেশুনে খেলে সমান ৩টি করে চার এবং ছয়ে করেছেন ৩৬ বলে ৪৬ রান। শেষ ওভারে বুমরাহর এক ইয়র্কারে বোল্ড হপ্যে সাজঘরে ফিরেছেন তিনি। তাঁর এই প্রায় অর্ধশতক ছোয়া ইনিংসের কল্যাণেই শেষ পর্যন্ত ২৫৬ রান করতে পেরেছে বাংলাদেশ। ভারতের হয়ে আজ সর্বোচ্চ ২টি করে উইকেট নিয়েছেন জাদেজা, সিরাজ এবং বুমরাহ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি