মাহিন ঝড়ে ‘ডার্বি’ জিতলো শেখঘাট পায়োনিয়ার্স!

প্রকাশিত: ২:৩৯ পূর্বাহ্ণ, মার্চ ২৯, ২০২৪

মাহিন ঝড়ে ‘ডার্বি’ জিতলো শেখঘাট পায়োনিয়ার্স!

 

তানজীল শাহরিয়ার

 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে (গ্রাউন্ড ২) ‘পায়োনিয়ার্স ডার্বিতে’ শেখঘাট পায়োনিয়ার্স গ্রিন ক্লাবকে ৪ উইকেটে হারিয়েছে শেখঘাট পায়োনিয়ার্স ক্লাব।

 

শেখঘাট পায়োনিয়ার্স গ্রিন টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। মাত্র ৫০ রানে ৬ উইকেট হারালেও লোয়ার অর্ডারে নামা ব্যাটারদের ব্যাটে ভর করে লড়াই করার মতো পূঁজি পায় পায়োনিয়ার্স গ্রিন।

 

২৯.৫ অভারে অলআউট হবার আগে ১৩২ রান তোলে পায়োনিয়ার্স গ্রিন।

 

জনি ২৬, মাহবুব ২২, ফাহিম ১৩ (অপরাজিত), তৌফিক ১১, ফারহান ১০ রান করেন। অতিরিক্ত খাত থেকে আসে ৩৪ রান।

 

শবো ১৫ রান দিয়ে ৩টি উইকেট লাভ করেন। জারির এবং মাহিন ২টি করে উইকেট পেয়েছেন। রিফাত, লুকমান ১টি করে উইকেট তুলে নেন।

 

১১.২ অভারে ৩৩ রানে ৩ উইকেট হারালেও মাহিনের ঝড়ো ব্যাটিং পায়োনিয়ার্স গ্রিনের বোলিংকে তছনছ করে দেয়! মাহিন মাত্র ৩৪ বলে অর্ধশত রানের মাইলফলক স্পর্শ করেন।

আরও পড়ুন  মাজেদের বিধ্বংসী ব্যাটিং; পটুয়াখালিকে হারিয়েছে সিলেট

 

জারিরকে নিয়ে ৪র্থ উইকেটে ৪৬, তাইজুলের সঙে ৫ম উইকেটে ৪০ রান তুলে মাহিনই শেখঘাট পায়োনিয়ার্সকে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে দেন। ১১৯ রানে ৫ম এবং ৬ষ্ঠ উইকেটের পতন হলেও মাহিন অন্য প্রান্ত থেকে ব্যাট চালিয়ে জয় নিয়েই মাঠ ছেড়েছেন।

 

২৬তম অভারে শেষ বলে ৬ উইকেট হারিয়ে ১৩৬ রান তুলে জয়লাভ করে শেখঘাট পায়োনিয়ার্স।

 

মাহিন মাত্র ৪৬ বলে ৬৯ রান করে অপরাজিত থাকেন। তার এই বিস্ফোরক ইনিংস সাজানো ছিলো ৫টি চার এবং ৬টি ছক্কায়! জারির ১৯, রিফাত ১৩ রান করেন।

 

জনি এবং সাজু ২টি করে, ফাহিম, মাহবুব ১টি করে উইকেট লাভ করেন।

 

ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন শেখঘাট পায়োনিয়ার্সের মাহিন।

 

সর্বশেষ সংবাদ