সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১২:০৫ পূর্বাহ্ণ, মার্চ ১৫, ২০২৪
তানজীল শাহরিয়ার
ব্লু-বার্ড অটো ২য় বিভাগ ক্রিকেট লিগে ইয়াং ভিক্টরকে ৬৭ রানে হারিয়েছে হোয়াইট মোহামেডান।
টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে হোয়াইট মোহামেডান। উদ্বোধনী জুটিতে ৩০ রান আসায় শুরুটা ভালোই হয় তাদের। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৪শ অভারে ৩ উইকেট খুইয়ে ৭১ রান তোলে হোয়াইট মোহামেডান।
৪র্থ উইকেটে ৪৪ রান তুলে বিপর্যয় সামাল দেওয়ার সঙে সঙে দলের রানটাও সন্তোষজনক অবস্থানে নিয়ে যান শাওন এবং মেহেদি। মেহেদি বেশ দ্রুত রান তুলে ইয়াং ভিক্টরের বোলারদের ওপর চাপ সৃষ্টি করেন।
নির্ধারিত ৩০ অভারে ৬ উইকেটের বিনিময়ে ১৭১ রান তুলে ইনিংস সম্পন্ন করে হোয়াইট মোহামেডান।
মেহেদি মাত্র ৩৭ বলে ৪৮ রান করেন, তার ইনিংসে ছিলো ৪টি চার এবং ২টি ছক্কা। এছাড়া শাওন ৩৮, আকিল ২০ রান করেছেন।
ইয়াং ভিক্টরের প্রান্ত এবং উমর ২টি করে, জুবায়ের, সুমন ১টি করে উইকেট লাভ করেন।
রান তাড়া করতে নেমে ইয়াং ভিক্টরের সূচনাটাও ভালো ছিলো। ৯.৫ অভারে কোনো উইকেট না হারিয়ে ৩৫ রান ওঠে। তবে আমিনুল আর অহিনের বলে হিমশিম খেতে থাকে ইয়াং ভিক্টরের ব্যাটাররা।
২২.২ অভারে ৭৩ রান তুলতেই ৮ উইকেট খুইয়ে কার্যত ম্যাচ থেকে ছিটকে যায় ইয়াং ভিক্টর। ৯ম উইকেটে ৩১ রান তুলে অবিচ্ছিন্ন থেকে নির্ধারিত অভার খেলা শেষ করলেও, প্রান্ত এবং মাশরাফি পরাজয়ের ব্যবধানই কমাতে পেরেছেন কেবল।
৩০ অভার ব্যাট করে ৮ উইকেট হারিয়ে সাকল্যে ১০৪ রান তোলে ইয়াং ভিক্টর।
সুহৃদ ২১, মাশরাফি ১৮ (অপরাজিত), প্রান্ত ১৬, সাদ্দাম ১৪, জীবন ১১ রান করেন।
আমিনুল এবং অহিন ৩টি করে উইকেট তুলে নেন, আমিনুল ৫ অভার বল করে মাত্র ৫ রান খরচা করেছেন, অহিন সেই তুলনায় কিছুটা খরুচে ছিলেন –– ৫ অভারে ১৯ রান দিয়েছেন এই বাঁহাতি স্পিনার। আকিল এবং অনির্বাণ ১টি করে উইকেট লাভ করেছেন।
ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন হোয়াইট মোহামেডানের মেহেদি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি