সিলেট | |
প্রকাশিত: 2:37 PM, July 23, 2020
আনন্দ ঝর্ণা ডেস্ক:
ওপার বাংলার সুপরিচিত কণ্ঠশিল্পী রাজ বর্মন। বাংলাদেশেও রয়েছে তার বিশাল ভক্তকুল। তার কণ্ঠে হিন্দি গানের পাশাপাশি বাংলা গানও এদেশের শ্রোতাদের মুখে মুখে। অন্যদিকে, বাধঁন সরকার পূজা। তবে ভক্তদের কাছে যিনি পূজা নামেই পরিচিত। নতুন কুঁড়িতে পরপর তিনবার পুরস্কার পাওয়াসহ জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন পূজা। ২০০৮ সালে একটি রিয়েলিটি শোতেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। ২০১২ সালে প্রথম একক অ্যালবাম প্রকাশ হওয়ার পর আলোচনায় আসেন এই শিল্পী।
পূজা এবং রাজ বর্মন এই দুই শিল্পী মিলে করলেন দ্বৈত গান। গানের শিরোনাম ‘তোকে চাই’। আহমেদ রিজভীর কথায় গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন কিশোর দাস। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন।
প্রতিষ্ঠানটি তাদের ঈদ আয়োজনের অংশ হিসেবে গানটির ভিডিও তাদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করবে ২৪ জুলাই, শুক্রবার।
গানটি প্রসঙ্গে পূজা বলেন, ‘গানটির কথা-সুর আমার খুব পছন্দ হয়েছে। তাই বেশ আনন্দ নিয়েই কাজটি করেছি। রাজ বর্মনের গায়কীর ফ্যান আমি নিজেও। দারুণ গেয়েছে গানটি। নিশ্চিত এই গানটি আমার শ্রোতারা অনেক পছন্দ করবেন।’
এদিকে রাজ বর্মন জানালেন,‘পূজা এত সুন্দর করে গান গায়, আমি মুগ্ধ। গানটির কথা ও সুর অসাধারন। দুই বাংলার শ্রোতাদেরই গানটি খুব ভালো লাগবে আমার বিশ্বাস।
ধ্রুব মিউজিক স্টেশন ডিএমএস জানায়, গানটি তাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি শুনতে পাওয়া যাবে জিপি মিউজিক, বাংলালিংক ভাইব, রবি স্প্ল্যাশ এবং স্বাধীন মিউজিক অ্যাপে।।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি