সিলেট ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৯:৩৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২০
বিশ্বভূবন ডেস্ক: রাশিয়ার উত্তর-পূর্বাঞ্চলে দেশটির যাত্রীবাহী একটি বিমান অবতরণের সময় বিমানবন্দরে আছড়ে পড়েছে। তবে এই ঘটনায় বিমানটিতে থাকা ৯৪ আরোহীর কেউই হতাহতের শিকার হননি।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, রবিবার (৯ ফেব্রুয়ারি) মস্কো থেকে ১২০০ মাইল উত্তর-পূর্বাঞ্চলের কমির ইউসিনস্ক বিমানবন্দরে অবতরণের সময় যাত্রীবাহী বিমানটি আছড়ে পড়ে। এটি উটাইর এয়ারের একটি বিমান।
জানা গেছে, এ সময় বিমানবন্দর বরফাচ্ছাদিত ছিল। আর এ কারণেই অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে বিমানটি।
কর্তৃপক্ষ বলেছে, অবতরণের সময় বিমানটির পেছনের অংশ প্রথমে রানওয়েতে আছড়ে পড়ে। বিমানটি ক্রাশ ল্যান্ডিংয়ের সময় ওই এলাকার তাপমাত্রা ছিল মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস। আর সে সঙ্গে প্রবাহিত হচ্ছিল তীব্র বাতাস।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি